বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

রাতে খাওয়ার পরও ক্ষুধা লাগার কারণ জেনে নিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাতের খাবার জমিয়ে খেলেন, পেট ভরে গেল। কিন্তু তারপরও মাঝরাতে ঘুম ভেঙে গেল—ক্ষুধার জন্য! এমনটা কি আপনার সঙ্গেও হয়? ভাবছেন, এটা কি সবারই হয়? নাকি কোনো সমস্যা?

বিশেষজ্ঞরা বলছেন, মাঝরাতে হঠাৎ ক্ষুধা লাগা কিন্তু শুধু খিদে নয়, এটা হতে পারে একটা নির্দিষ্ট শারীরিক সমস্যা, যার নাম নাইট ইটিং ডিসঅর্ডার (Night Eating Disorder বা NED)।

আরও পড়ুন : খাওয়ার পর করা এই ৮ কাজ ডেকে আনবে বিপদ, বলছেন বিশেষজ্ঞ

প্রায় ১০০ জনের মধ্যে ১ জন এই সমস্যায় ভোগেন। এতে শুধু ঘুমই নষ্ট হয় না, বরং ধীরে ধীরে দেখা দিতে পারে ওজন বেড়ে যাওয়া, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা দীর্ঘস্থায়ী রোগ। আর যাদের ওজন বেশি, তাদের ক্ষেত্রে ওজন কমানো আরও কঠিন হয়ে পড়ে।

কেন হয় এই সমস্যা?

- ঘুমের সমস্যা বা অনিদ্রা থাকলে।

- সারাদিন খুব কম ক্যালরি খেলে।

- পরিবারে কারও এই সমস্যা থাকলে।

আরও পড়ুন : দাঁত ব্রাশ করার পরও মুখে দুর্গন্ধ? চিন্তা নেই, রইল সহজ ৬ সমাধান

- বেশি মানসিক চাপ বা দুশ্চিন্তা থাকলে।

লক্ষণ

- সপ্তাহে অন্তত ২-৩ দিন মাঝরাতে খিদে পেয়ে ঘুম ভেঙে যায়।

- রাতে ঠিক সময়ে ঘুমোতে গেলেও ঘুম আসে না বা বারবার ভেঙে যায়।

- ঘুমিয়ে যাওয়ার পরও হঠাৎ উঠে খেতে ইচ্ছে হয়।

কD করলে নিয়ন্ত্রণে রাখা যায়?

- রাতে ঘুমাতে যাওয়ার আগে মন শান্ত রাখতে কিছুক্ষণ মেডিটেশন করুন।

- সকালে উঠে খালি পেটে ২ গ্লাস পানি খাওয়ার অভ্যাস করুন।

- রাতের খাবারের পর ধূমপান একেবারে বন্ধ করুন। নিকোটিন হজমে সমস্যা করে।

- খাবার শেষে চা খাওয়া এড়িয়ে চলুন—চায়ের ট্যানিন আয়রন শোষণে বাধা দেয় এবং হজমে সমস্যা করে।

আরও পড়ুন : জ্বর হলে জিভের স্বাদ চলে যাওয়া হতে পারে বড় রোগের লক্ষণ

মাঝরাতে ক্ষুধা লাগা খুব সাধারণ মনে হলেও, সেটা দীর্ঘমেয়াদে বড় কোনো সমস্যার ইঙ্গিত হতে পারে। তাই নিয়মিত এমনটা হলে গুরুত্ব দিয়ে দেখুন, অভ্যাস বদলান—আর প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিতে দ্বিধা করবেন না।

সতর্কতা : এই প্রতিবেদনটি একটি সাধারণ বিশ্লেষণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১০

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১১

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১২

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৫

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৭

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৮

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৯

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

২০
X