কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৩ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
গবেষণা

কেন পুরুষদের তুলনায় নারীদের মাইগ্রেন বেশি হয়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মাথাব্যথা কার না হয়! তবে মাইগ্রেন এক ধরনের প্রচণ্ড মাথাব্যথা, যা অনেকের জীবনকে কষ্টদায়ক করে তোলে। কেউ কেউ এতটাই অসুস্থ হয়ে পড়েন যে, দিনের কাজকর্মও করতে পারেন না। বিশেষজ্ঞরা বলছেন, এই মাইগ্রেন সমস্যাটি পুরুষদের তুলনায় নারীদের মধ্যেই বেশি দেখা যায়।

আরও পড়ুন : মাইগ্রেনের ৭ অজানা কারণ

আরও পড়ুন : অনিয়মিত পিরিয়ড বিপদ নাকি স্বাভাবিক? জানাচ্ছেন বিশেষজ্ঞ

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার গবেষক জয়দীপ কাপুর ও নিউরোলজি বিভাগের অধ্যাপক সুচিত্রা যোশি জানিয়েছেন, নারীদের মাসিকচক্র বা ঋতুচক্র মাইগ্রেনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। এই সময় নারীদের শরীরে হরমোনের ওঠানামা হয়, বিশেষ করে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন নামের দুই হরমোনের।

এই দুই হরমোন যখন কমে বা বাড়ে, তখন মস্তিষ্কে সরাসরি প্রভাব ফেলে। বিশেষ করে মাসিকের আশপাশের সময়টাতে এই হরমোনের মাত্রা কমে যায়, আর তখনই মাইগ্রেনের ঝুঁকি বেড়ে যায়।

গবেষণায় কী বলছে

গবেষণায় দেখা গেছে, প্রোজেস্টেরন নামের হরমোনটি নারীদের মস্তিষ্কে থাকা কিছু বিশেষ রিসেপ্টরের (গ্রহণকারীর) মাধ্যমে কাজ করে। এই রিসেপ্টরগুলো যখন হরমোনের পরিবর্তন অনুভব করে, তখন তারা মাথাব্যথা বা মাইগ্রেনের প্রতি আরও সংবেদনশীল হয়ে পড়ে।

অধ্যাপকরা জানিয়েছেন, প্রোজেস্টেরনের ওঠানামা নারীদের মস্তিষ্কে এমন এক ধরনের সাড়া তৈরি করে, যা মাইগ্রেনের ব্যথা বাড়িয়ে দিতে পারে।

আরও পড়ুন : যে ৫ কারণে সারাক্ষণ ক্লান্ত লাগে

আরও পড়ুন : বারবার গলা শুকিয়ে যাচ্ছে? এখনই সতর্ক হোন!

নারীদের হরমোন পরিবর্তনের কারণেই মাইগ্রেনের ঝুঁকি বেশি থাকে। বিশেষ করে মাসিকের সময় হরমোনের ওঠানামা মস্তিষ্ককে আরও বেশি সংবেদনশীল করে তোলে, যা মাইগ্রেনের কারণ হয়ে দাঁড়ায়।

সূত্র : ব্রাইট সাইড

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতির বিকল্প পথ গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১১

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১২

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৩

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৪

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৫

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৬

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৭

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৮

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৯

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

২০
X