কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

মাইগ্রেনের ৭ অজানা কারণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মাথাব্যথা অনেকেরই পরিচিত সমস্যা। কিন্তু সব মাথাব্যথা এক ধরনের নয়। বিশেষ করে ‘মাইগ্রেন’ নামক মাথাব্যথা সাধারণ মাথাব্যথা থেকে অনেকটাই আলাদা।

আরও পড়ুন : সারাদিন সতেজ থাকতে সকালে করুন এই সহজ ব্যায়াম

আরও পড়ুন : সবসময় ক্লান্ত লাগে? সহজ সমাধান বিট কেভাস

এ নিয়ে কথা বলেছেন ল্যাবএইড হাসপাতালের স্নায়ুরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মনসুর আলী। নিচে তুলে ধরা হলো মাইগ্রেন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য :

মাইগ্রেনের লক্ষণ

- মাথার একপাশে মাঝারি থেকে তীব্র ব্যথা (বিশেষ করে বাম পাশ বা পিছনে)

- ব্যথার সঙ্গে বমি বমি ভাব, দৃষ্টির সমস্যা, আলো-আবেগে সংবেদনশীলতা

- অতিরিক্ত ঘাম বা ঠান্ডা লাগা

- মনোযোগহীনতা, পেট ব্যথা, ডায়রিয়া

- একাধিক উপসর্গ একসঙ্গে দেখা যেতে পারে

- মাইগ্রেনের সম্ভাব্য কারণ

- মস্তিষ্কের অস্বাভাবিক কার্যক্রম (স্নায়ু ও রক্তনালিতে প্রভাব)

- ঘুমের ঘাটতি বা অনিয়মিত ঘুম

- হরমোন পরিবর্তন, বিশেষ করে নারীদের ক্ষেত্রে ঋতুচক্র চলাকালীন

- মানসিক চাপ, দুশ্চিন্তা বা হঠাৎ শারীরিক ধকল

- খাদ্যাভ্যাসে অনিয়ম, যেমন পানিশূন্যতা, অতিরিক্ত চা/কফি, ফাস্টফুড

- পরিবেশগত পরিবর্তন, যেমন রোদ-ছায়া, গরম-ঠান্ডা পরিবেশের হঠাৎ পরিবর্তন

চিকিৎসকের কাছে কখন যাবেন?

নিচের যে কোনো লক্ষণ থাকলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন :

- ঘন ঘন বা তীব্র মাথাব্যথা

- এক মাসে ৫ বারের বেশি মাইগ্রেন অ্যাটাক

- বমি বমি ভাবসহ তীব্র মাথাব্যথা

- মুখ বা হাত অবশ হওয়া (প্যারালাইসিস)

- কথা জড়ানো বা অস্পষ্ট হয়ে যাওয়া

- তীব্র জ্বরসহ মাথাব্যথা বা আগে না হওয়া ব্যথার নতুন ধরন

চিকিৎসা ও প্রতিরোধে যা করতে হবে

- প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো

- অন্তত ৭-৮ ঘণ্টা ঘুম

- অতিরিক্ত আলো বা শব্দ এড়িয়ে চলা

- গরম বা ঠান্ডা আবহাওয়ায় সরাসরি না যাওয়া

- নিয়মিত পানি পান

আরও পড়ুন : যে অভ্যাসগুলো ধীরে ধীরে ধ্বংস করছে আপনার মস্তিষ্ক

আরও পড়ুন : গ্যাসের সমস্যায় স্বস্তির কিছু ঘরোয়া উপায়

- মাথায় ঠান্ডা পানি বা কাপড় ব্যবহার করা

- স্ক্রিন টাইম (মোবাইল/কম্পিউটার) কমানো

- সময়মতো খাওয়া, খাবারে নিয়ম মেনে চলা

মনে রাখবেন, মাইগ্রেনের নির্দিষ্ট ও স্থায়ী চিকিৎসা নেই, তবে জীবনযাত্রার পরিবর্তন ও নিয়ম মেনে চললে তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। শুরু থেকেই চিকিৎসকের পরামর্শ মেনে চললে মাইগ্রেন দীর্ঘমেয়াদে ঝুঁকি কমাতে সাহায্য করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১০

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১১

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১২

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৩

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৪

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৫

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৬

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৭

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

১৮

১৭ বছর আগে যার সঙ্গে খেলতেন, মেসি আজ খেললেন তার ছেলের বিপক্ষে

১৯

ইসরায়েলের হামলা এখন তুরস্কের জন্যও হুমকি : এরদোয়ান

২০
X