কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

কলকাতার ডিসান হাসপাতালে মুক্তিযোদ্ধাদের কম খরচে সেবা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা এবং জ্যেষ্ঠ নাগরিকদের জন্য ৯ হাজার ৭শ’ ভারতীয় রুপিতে এনজিওগ্রাম সেবা প্রদান করছে কলকাতার ডিসান হাসপাতাল। যে সেবার নিয়মিত মূল্য ১৫ হাজার রুপি। ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত সুবিধাটি গ্রহণ করা যাবে।

কলকাতার কসবায় অবস্থিত ভারতের পূর্বাঞ্চলে সর্বোচ্চ ৭৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সজল দত্ত এক বিবৃতিতে এ কথা জানান। মুক্তিযোদ্ধারা পাসপোর্ট ও মুক্তিযোদ্ধা সার্টিফিকেট এবং জ্যেষ্ঠ নাগরিকরা শুধু পাসপোর্ট দেখিয়ে সেবাটি গ্রহণ করতে পারবেন।

হাসপাতালটিতে ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিওথোরাসিক সার্জারি ও কার্ডিওথোরাসিক অ্যানেসথেসিয়াসহ হৃদরোগের সমন্বিত সেবা (ইনভ্যাসিভ ও নন-ইনভ্যাসিভ) প্রদান করা হয়। সব ধরনের হৃদরোগ ও থোরাসিক রোগ নির্ণয় এবং এ সংক্রান্ত চিকিৎসা প্রদান করছে ডিসান। রোগীর সামগ্রিক দিক বিবেচনায় নিয়ে তার জন্য সঠিক ও উপযোগী সেবা দিয়ে থাকেন হাসপাতালটির হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জনরা।

ইন্টারভেনশনাল কার্ডিওভাসকুলার মেডিসিন এবং কার্ডিওথোরাসিক সার্জারি সেবার ক্ষেত্রে সক্ষমতা ও পরিধি বাড়াতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে হাসপাতালটি। আন্তর্জাতিকমানের ও জরুরি সেবা নিশ্চিত করতে হাসপাতালটিতে রয়েছে মানসম্মত ও সার্বক্ষণিক অপারেটিং রুম, আইসিইউ, ক্যাথেটারাইজেশন ল্যাবরেটরি ও করোনারি কেয়ার ইউনিটসহ (সিসিইউ) ১৯২-স্লাইস কার্ডিয়াক সিটি সেবা; সার্বক্ষণিক সেবা প্রদান করছেন দক্ষ ও অভিজ্ঞ নার্স, প্যারামেডিকস ও বিশেষজ্ঞরা।

ডিসান হসপিটালস গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সজল দত্ত বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে সাশ্রয়ী মূল্যে বৈশ্বিকমানের সেবা প্রদান করা। হৃদরোগ একটি গুরুতর অসুস্থতা যাতে প্রতি বছর অসংখ্য মানুষ আক্রান্ত হয়। তাই সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়েই সাশ্রয়ী মূল্যে রোগ নির্ণয়ের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। প্রতিটি রোগীকে নিবেদিত সেবা প্রদানে রয়েছেন আমাদের বিশিষ্ট চিকিৎসকরা, দক্ষ প্যারামেডিকস ও নার্সিং স্টাফ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X