কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ০৪:৫৬ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৫, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কবে খোলা ও বন্ধ, জানাল কর্তৃপক্ষ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বহির্বিভাগের রোগীদের সুবিধার্থে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ৫, ৮ ও ১১ জুন খোলা থাকবে। পবিত্র ঈদুল আযহার ছুটির দিনগুলোয় যাতে চিকিৎসাব্যবস্থার কোনো ঘাটতি না হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশ দিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ হতে উক্ত বৃহস্পতিবার, রবিবার ও বুধবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বহির্বিভাগে রোগীদের চিকিৎসাসেবা প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিনকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

এ ছাড়া প্রতিদিনই বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা থাকবে। হাসপাতালের জরুরি ল্যাব কার্যক্রম সেবাও চালু থাকবে।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বহির্বিভাগ বন্ধ থাকবে ৬, ৭, ৯, ১০, ১২ ও ১৩ জুন। এর মধ্যে সাপ্তাহিক ছুটি উপলক্ষে ১৩ জুন বহির্বিভাগ বন্ধ থাকবে। বন্ধের দিনগুলোয় ৫ জুন থেকে ১২ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, অফিস, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস বন্ধ থাকবে।

এদিকে ঈদের দিন উপাচার্যে নির্দেশে রোগীদের জন্য উন্নত মানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পবিত্র ঈদুল আজহার জামাত ৭ জুন সকাল সাড়ে ৭টায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ-এর পেশ ইমাম জনাব হাফেজ মাওলানা আব্দুল আহাদ। পবিত্র ঈদ জামাতে অংশ নিয়ে সালাত আদায়ের জন্য ধর্মপ্রাণ মুসলমানদের অনুরোধ করা হয়েছে।

ঈদুল আজহা-পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হবে ১৪ জুন সকাল সাড়ে ৮টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত এবং এদিন প্রচলিত নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X