কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

নারীর তুলনায় ক্যানসারে পুরুষের মৃত্যুঝুঁকি বেশি, নেপথ্যে কারণ কী?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বর্তমানে বিশ্বব্যাপী ক্যানসার মৃত্যুর অন্যতম প্রধান কারণ। প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ এই মরণব্যাধিতে আক্রান্ত হন। তবে গবেষণায় দেখা গেছে, নারীদের তুলনায় ক্যানসারে পুরুষদের মৃত্যুর ঝুঁকি বেশি। এর অন্যতম কারণ হিসেবে বিশেষজ্ঞরা জানিয়েছেন প্রাথমিক সতর্কবার্তা এড়িয়ে যাওয়া এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করা।

সম্প্রতি অনকোলজিস্ট ডা. হরিশ বর্মা তার সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানিয়েছেন, কেন পুরুষরা বেশি ঝুঁকিতে থাকেন এবং কিভাবে কয়েকটি জীবনধারা পরিবর্তনের মাধ্যমে এই ঝুঁকি কমানো সম্ভব।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন : আফগানিস্তানে যাত্রীবাহী বাস উল্টে নিহত কমপক্ষে ২৫

নারীদের তুলনায় ক্যানসারে পুরুষদের মৃত্যুঝুঁকি বেশি হওয়ার কারণ নিয়ে বিস্তারিত জানিয়েছেন অনকোলজিস্ট ডা. হরিশ বর্মা। তিনি বেশ কিছু কারণ তুলে ধরেছেন। সেগুলো হলো-

চিকিৎসকের কাছে না যাওয়া

নারীরা নিয়মিত গাইনোকলজিস্টের কাছে যান বলে বিভিন্ন রোগ প্রাথমিক অবস্থায় ধরা পড়ে। কিন্তু পুরুষরা সাধারণত তখনই ডাক্তার দেখান, যখন অসুস্থতা গুরুতর হয়ে ওঠে। এক জরিপে দেখা গেছে, ৪৪ শতাংশ পুরুষ শুধু ‘একেবারেই দরকার হলে’ চিকিৎসকের কাছে যান। ফলে ক্যানসার দেরিতে শনাক্ত হয় এবং চিকিৎসা কঠিন হয়ে যায়।

প্রাথমিক লক্ষণকে উপেক্ষা করা

অকারণ ওজন কমে যাওয়া, গুটি বা ফোলা, দীর্ঘস্থায়ী ক্লান্তি, প্রস্রাব বা মলত্যাগে পরিবর্তন- এসব ক্যানসারের সতর্ক সংকেত। কিন্তু অনেক পুরুষ এগুলোকে গুরুত্ব দেন না, যতক্ষণ না রোগ অনেকটা ছড়িয়ে পড়ে।

সবল দেখাতে চাওয়ার প্রবণতা

সমাজে পুরুষদের সবল ভাবমূর্তির সঙ্গে বড় হওয়ার কারণে অনেকে ব্যথা বা অসুস্থতাকে গোপন করেন। কিন্তু এতে সমস্যার সমাধান হয় না, বরং ক্যানসার ছড়ানোর সুযোগ পায়।

অস্বাস্থ্যকর জীবনধারা

ধূমপান, অতিরিক্ত মদ্যপান, লাল মাংস ও প্রক্রিয়াজাত খাবার খাওয়া, রাত জাগা এবং ব্যায়ামের অভ্যাস এসব কারণে পুরুষরা ফুসফুস, লিভার, গলা, কোলন ও প্রোস্টেট ক্যানসারের ঝুঁকিতে থাকেন।

শরীরের ভেতরের ঝুঁকি না জানা

হরমোনের ভারসাম্যহীনতা, ইনসুলিন রেজিস্ট্যান্স বা প্রদাহ- এসব কারণও ক্যানসারকে উসকে দিতে পারে। কিন্তু অধিকাংশ পুরুষ শুধু গুরুতর উপসর্গ দেখা দিলে টেস্ট করান।

ঝুঁকি কমানোর উপায়

বছরে অন্তত একবার স্বাস্থ্য পরীক্ষা, রক্ত পরীক্ষা ও হরমোন চেকআপ করুন। ধূমপান, মদ্যপান ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস পরিহার করুন। ঘুম, সুষম খাবার ও নিয়মিত ব্যায়ামকে অগ্রাধিকার দিন। স্বাস্থ্য নিয়ে ডাক্তার, পরিবার বা বন্ধুদের সঙ্গে খোলামেলা আলোচনা করুন।

ক্যানসার প্রতিরোধের প্রথম ধাপ হলো সচেতনতা। বিশেষ করে পুরুষদের উচিত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো এবং যে কোনো অস্বাভাবিক পরিবর্তনকে গুরুত্ব দেওয়া। শক্ত বা সাহসী হওয়ার মানে অসুস্থতা লুকানো নয়; বরং সময়মতো চিকিৎসা নিতে হবে। মনে রাখতে হবে প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে ক্যানসার নিরাময়ের সম্ভাবনা অনেক বেশি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিহীন মায়ামির জয়, অভিষেকেই নজর কাড়লেন কাসেমিরো

অসম্পূর্ণ কাজ শতভাগ দেখিয়ে চূড়ান্ত বিল উত্তোলন

চীনে আঘাত হেনেছে টাইফুন ‘নৌল’

সুবিধা চেয়ে আদালতে পলক / আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম

যুক্তরাষ্ট্রকে যুদ্ধে সহায়তা করলে যুক্তরাজ্যেও হামলার হুমকি ইরানের

এক গ্রাম থেকেই ৮ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাঙ্গু নদীতে ভেসে উঠল নিখোঁজ পর্যটকের মরদেহ

টানা ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়

দেশ সংস্কার না করে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

ট্রাকচালক হোসেন হত্যা: হাসিনা-পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট

১১

স্পেনে দাবানলের ক্ষত কাটছে না, চিন্তায় হাজারো মানুষ

১২

রাষ্ট্রপতি নির্বাচন / তিন কারণে পছন্দের শীর্ষে মির্জা ফখরুল

১৩

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

১৪

‘মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে’ / ছাতাবোমার ঘটনায় গোলাম পরওয়ারের উদ্বেগ

১৫

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৬

ব্রিটেনের স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: অ্যান্ডি বার্নহ্যাম

১৭

হরমুজ প্রণালির নৌচলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি

১৮

ইরান অবরোধ ভাঙার অভিযোগে তেলবাহী জাহাজ অচল করল মার্কিন বাহিনী

১৯

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যারা

২০
X