কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৮:৪১ এএম
অনলাইন সংস্করণ

ক্ষুধা লাগলে মাথাব্যথা কেন হয়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আপনি কি খালি পেটে থাকলে মাথাব্যথা অনুভব করেন? অনেকেই এটা তেমন কিছু মনে না করলেও, শরীর এতে একটা গুরুত্বপূর্ণ বার্তা দেয়— ‘আমার পুষ্টি দরকার।’

এ ধরনের মাথাব্যথার পেছনে রয়েছে শরীরের কিছু সহজ ব্যাখ্যা। চিকিৎসাবিজ্ঞানে একে বলা হয় ‘হাঙ্গার হেডেক’, অর্থাৎ ক্ষুধাজনিত মাথাব্যথা।

আরও পড়ুন : শরীর যথেষ্ট ফাইবার পাচ্ছে কিনা বুঝবেন যেভাবে

আরও পড়ুন : মাছের মাথা খাওয়ার ৭ দারুণ উপকারিতা

কেন হয় এই ব্যথা? যখন আমরা দীর্ঘ সময় না খেয়ে থাকি, তখন শরীরে ব্লাড সুগার বা রক্তে শর্করার মাত্রা কমে যায়। আমাদের মস্তিষ্ক মূলত গ্লুকোজ থেকেই শক্তি পায়। এই শক্তির অভাবে মাথায় ও শরীরের কিছু অংশে চাপ তৈরি হয়, আর সেখান থেকেই শুরু হয় মাথাব্যথা।

এছাড়াও ক্ষুধার সময় শরীর থেকে কিছু হরমোন (যেমন কর্টিসল, অ্যাড্রেনালিন) এবং হিস্টামিন নিঃসৃত হয়, যা মাথাব্যথা বাড়িয়ে দিতে পারে। আরও কিছু কারণ হতে পারে:

- শরীরে পানির ঘাটতি (ডিহাইড্রেশন)

- অনিয়মিত খাওয়ার সময়

- ক্যাফেইন হঠাৎ কমিয়ে দেওয়া

- ঘুমের অভাব

- কড়া ডায়েট বা হঠাৎ ক্যালরি কমিয়ে ফেলা

লক্ষণ

ক্ষুধাজনিত মাথাব্যথা সাধারণত কপাল বা মাথার সামনের দিকে শুরু হয়, পরে ছড়িয়ে পড়ে। এর সঙ্গে দেখা দিতে পারে:

- মাথা ঘোরা বা দুর্বল লাগা

- বমি ভাব

- ঘাড়-কাঁধে টান

- ঘাম হওয়া

- পেট ব্যথা

এই মাথাব্যথা কমাতে কী করবেন?

সবচেয়ে সহজ সমাধান—খাওয়া। পুষ্টিকর ও সুষম খাবার খান, যাতে কার্বোহাইড্রেট, প্রোটিন, সবজি ও ফল থাকে। সময় না থাকলে স্বাস্থ্যকর স্ন্যাকস যেমন বাদাম, ফল, দই বা হোল গ্রেইন বিস্কুট খেতে পারেন। সাধারণত খাওয়ার ২০-৩০ মিনিটের মধ্যে মাথাব্যথা কমে আসে।

মনে রাখবেন, পানি খাওয়াও খুব জরুরি।

প্রতিরোধে করণীয়

- দিনে কয়েকবার ছোট ছোট পরিমাণে খাবার খান

- পর্যাপ্ত পানি পান করুন

- ঘুম ঠিক রাখুন

- হঠাৎ ডায়েট বা ক্যালরি কমাবেন না

- রোজা রাখলে সেহরিতে পুষ্টিকর খাবার ও পানি নিন

কখন চিকিৎসকের পরামর্শ জরুরি

- মাথাব্যথা যদি বারবার হয়

- খাবার বা ওষুধে না কমে

- দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটায়

আরও পড়ুন : খাদ্যনালির ক্যানসারের যে উপসর্গগুলোকে অবহেলা করবেন না

আরও পড়ুন : গর্ভাবস্থায় হাড় শক্ত রাখতে যা করবেন

হঠাৎ তীব্র মাথাব্যথা, কথা জড়ানো, মাথা ঘোরা বা চোখে ঝাপসা দেখা দিলে—তা হতে পারে স্ট্রোকের লক্ষণ। দ্রুত চিকিৎসা নিন।

ক্ষুধার মাথাব্যথা আসলে শরীরের একটা সতর্ক সংকেত। সময়মতো খাওয়া আর পুষ্টিকর খাবার খেয়ে আপনি এটি সহজেই প্রতিরোধ করতে পারেন। তাই নিজের শরীরের বার্তাগুলোকে গুরুত্ব দিন। যত্ন নিন, সুস্থ থাকুন।

সূত্র: ক্লিভল্যান্ড ক্লিনিক

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১০

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১১

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

১২

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

১৩

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১৪

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১৫

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১৬

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১৭

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৮

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৯

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

২০
X