কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসকদের যে নির্দেশনা দিল বিএমডিসি

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

চিকিৎসকদের থেকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ চেয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। আগামী ৩১ জানুয়ারির মধ্যে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ অনলাইনে আপলোড করতে বলেছে প্রতিষ্ঠানটি।

রোববার (২১ জানুয়ারি) প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. লিয়াকত হোসেন স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, মেডিকেল-ডেন্টাল চিকিৎসক হিসেবে চূড়ান্ত নিবন্ধন প্রাপ্তির জন্য বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে আবেদনকারী এবং ইতোমধ্যে মেডিকেল/ডেন্টাল চিকিৎসক হিসেবে নিবন্ধনপ্রাপ্ত সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সূত্রোক্ত পত্রের মাধ্যমে আয়কর আইন, ২০২৩ এর ধারা ২৬৪ অনুযায়ী রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

আরও বলা হয়েছে, চূড়ান্ত নিবন্ধনপ্রাপ্ত মেডিকেল/ডেন্টাল চিকিৎসকদের আগামী ৩১ জানুয়ারির মধ্যে এবং চূড়ান্ত নিবন্ধন প্রাপ্তির জন্য আবেদনকারীকে আবেদনের ফি জমাদানপূর্বক বিএমঅ্যান্ডডিসি অনলাইন পেমেন্ট সিস্টেমে নিম্নোক্ত ডকুমেন্টগুলো আপলোড করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ডকুমেন্টস

১. ই-টিআইএন (e-TIN) সার্টিফিকেট ২. বিগত অর্থবছরের আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ।

অনলাইন পেমেন্ট সিস্টেমের লিঙ্ক- https://payment.bmdc.org.bd

ই-টিআইএন প্রাপ্তির লিঙ্ক- https://secure.incometax.gov.bd/TINHome

ই-রিটার্ন জমাদানের লিঙ্ক- https://etaxnbr.gov.bd/

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X