ববি প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫২ এএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫১ এএম
অনলাইন সংস্করণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জান্নাত আবার হাঁটতে চান

চিকিৎসাধীন জান্নাতুল ফেরদৌসি। ছবি : কালবেলা
চিকিৎসাধীন জান্নাতুল ফেরদৌসি। ছবি : কালবেলা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্রী জান্নাতুল ফেরদৌসি। লেখাপড়ার পাশাপাশি কাজ করতেন পথশিশু ও অসহায়দের নিয়ে। যুক্ত ছিলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে। সবকিছু ভালোই চলছিল। কিন্তু ২৫ জানুয়ারি হঠাৎ এক দুর্ঘটনা যেন সব এলোমেলো করে দিল।

সেদিন অসাবধানতাবশত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তিনতলা থেকে পড়ে গিয়ে জান্নাতের মেরুদণ্ডে প্রচণ্ড আঘাত লাগে। পরে তার স্পাইনাল কর্ডে ফ্র্যাকচার হয়েছে। সঙ্গে ডান পায়ের গোড়ালিও মারাত্মকভাবে ভেঙে গেছে। স্পাইনাল ফ্র্যাকচারের কারণে অস্ত্রোপচার করা হয়েছে। ডান পায়ের গোড়ালিতে করা হয়েছে প্লাস্টার। তার কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত প্যারালাইজড হয়ে আছে। কোমরের নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত কোনো সংবেদন পাচ্ছে না। ঢাকায় একটি কক্ষ নিয়ে নিবিড় যত্নে আছেন তিনি।

জান্নাত বর্তমানে ঢাকার শ্যামলীতে ট্রমা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ছয় মাসের ফিজিও থেরাপি ও অন্যান্য ট্রিটমেন্টের জন্য অন্তত সাত থেকে আট লাখ টাকার প্রয়োজন।

জান্নাতের ভাই জিওন জানান, প্রথমে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ থেরাপি দেওয়ার জন্য তাকে ট্রমা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, সেখানে পঙ্গু হাসপাতালের সাবেক ডিরেক্টর অধ্যাপক ডা. আব্দুল গণি মোল্লার তত্ত্বাবধায়নে অস্ত্রোপচার করানো হয়। ডা. নাসির উদ্দীন থেরাপি দিচ্ছেন। তবে প্রতি মাসে দেড় লাখের বেশি খরচ হচ্ছে, যা পরিবারটির পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না।

ইংরেজি বিভাগের ছাত্রকল্যাণ পরিষদের সহসভাপতি নাহিদ আকন্দ বলেন, আমাদের বিভাগ থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি সহযোগিতা করার। বিত্তবানদেরও আহ্বান থাকবে এগিয়ে আসার।

ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক তানভীর কায়ছার বলেন, বিভাগ থেকে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন আমরা করছি।শিক্ষার্থীর বন্ধুদের সঙ্গে যোগাযোগ রেখে ওই শিক্ষার্থীর খোঁজখবর নেওয়া হচ্ছে। চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান থাকবে, তারা যেন সহায়তার হাত বাড়িয়ে দেন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১১

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১২

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

১৩

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১৪

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১৫

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

১৬

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

১৭

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১৮

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১৯

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

২০
X