কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০৪:০৭ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

মশা নিধন আমাদের কাজ নয় : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পুরোনো ছবি
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পুরোনো ছবি

দেশে ডেঙ্গু বেড়ে গেলেও এখনো নিয়ন্ত্রণের বাইরে যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘মশা নিধন আমাদের কাজ নয়। আমাদের কাজ রোগীদের সেবা দেওয়া।’ মশা নিধনে সিটি করপোরেশনকে আরও নিয়মিতভাবে কার্যক্রম চালাতে হবে বলে মন্তব্য করেন তিনি।

সোমবার (২৪ জুলাই) ঢাকা মেডিকেল কলেজে এমবিবিএসের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘ডেঙ্গু এখনো নিয়ন্ত্রণের বাইরে যায়নি। ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ প্রস্তুত।’

নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এখানে তোমরা যারা উপস্থিত আছো, তাদের সবাইকে মনে রাখতে হবে দেশের জন্য তোমাদের কিছু করতে হবে। দেশের মানুষ তোমাদের দিকে তাকিয়ে আছে অনেক আশা নিয়ে। এটা ভুলে গেলে চলবে না, জনগণের করের টাকায় তোমরা পড়াশোনা করছো। একজন শিক্ষার্থীর পেছনে লাখ লাখ টাকা খরচ হয়। সুতরাং জনগণের একটা দাবি রয়েছে তারা যাতে ভালো চিকিৎসা পায়। দায়িত্বের জায়গাটা তোমাদের মনে রাখতে হবে।’

প্রধান অতিথির বক্তব্যে জাহিদ মালেক আরও বলেন, আস্থার অভাবে রোগীরা বিদেশে যায়। আস্থাটা তৈরি করতে হবে। দেশে এখন ভালো হাসপাতাল আছে, ডাক্তার আছে, আধুনিক যন্ত্রপাতি আছে।

তিনি বলেন, আজ দেশে ১১০টি মেডিকেল কলেজ রয়েছে; যেখানে সিট সংখ্যা ১১ হাজার। পর্যাপ্ত শয্যা ছিল না। এখন দেড় লাখ শয্যা। একটি ইনস্টিটিউটও ছিল না, এখন ২০টি ইনস্টিটিউট, পাঁচটি মেডিকেল বিশ্ববিদ্যালয়। কোনো ওষুধ কারখানা দেশে ছিল না; এখন ওষুধ দেশেই তৈরি হচ্ছে।

মন্ত্রী বলেন, উন্নত জাতি গড়তে প্রয়োজন সুস্থতা। চিকিৎসকরাই সে বিষয়টি নিশ্চিত করতে পারেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞা, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম চৌধুরী, পরিচালক নাজমুল ইসলাম প্রমুখ।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X