শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০৬:৫১ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৪, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

দেশে অ্যান্টিভেনমের কোনো সংকট নেই : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি : সংগৃহীত
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি : সংগৃহীত

দেশে সাপের বিষের প্রতিষেধক বা অ্যান্টিভেনমের কোনো সংকট নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বৃহস্পতিবার (২৭ জুন) রাজধানীতে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে অ্যান্টিভেনম প্রচুর রয়েছে। না থাকলেও আমরা আনব, কিন্তু কোনোভাবেই সংকট হতে দেব না। সাপে কাটার পর দ্রুত রোগীকে হাসপাতালে আনতে হবে। তাহলেই মৃত্যু এড়ানো যাবে।

তিনি বলেন, সাপে কাটা ব্যক্তিদের তো আর চিকিৎসকরা হাসপাতালে আনতে পারবে না। তাই এ ক্ষেত্রে জনপ্রতিনিধিদের ভূমিকা রাখতে হবে। যেভাবে চিকিৎসকরা কাজ করছেন, আশা করি রাসেলস ভাইপার আতংক কেটে যাবে। এ সংকট থেকে আমরা শিগগিরই উত্তীর্ণ হবো।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কাজী দীন নূরুল হক বলেন, মিডিয়ার বদৌলতে সাপ নিয়ে দেশের মানুষ অত্যন্ত আতঙ্কগ্রস্ত। আমার স্ত্রী আমাকে বলে বাথরুম ভালো করে দেখে নিতে। ওদিক দিয়ে না কি সাপ ওঠে।

তিনি বলেন, হাসপাতালে অ্যান্টিভেনম প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কপালে যদি সাপে কাটা থাকে, তাহলে কাটবেই। এটা নিয়ে চিন্তার কিছু নেই।

স্বাস্থ্য অধিদপ্তরের (প্রশাসন) অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, দেশে ৮০ প্রজাতির সাপ রয়েছে। এর মধ্যে ১২ প্রজাতির বিষধর। দংশনের ৩০ শতাংশের ক্ষেত্রে বিষ ঢালে সাপ। মিডিয়ার মাধ্যমে সাপের বিরুদ্ধে বিপ্লব ঘটাতে গিয়ে বিপদ ডেকে আনছি আমরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৯ দিন আত্মগোপনে থাকার পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

ম্যারাডোনা থেকে মেসি: বাংলাদেশে কেন আর্জেন্টিনার ফুটবল নিয়ে এত উন্মাদনা

১০

রিজার্ভ আরও বাড়ল

১১

রাকিবের ‘ঘৃণার’ পর জুলাই নিয়ে বক্তব্য সম্পর্কে যা বললেন নিলোফার মনি

১২

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর

১৩

লাল কার্ডের যে তালিকায় সবার ওপরে ব্রাজিল

১৪

রাত পোহালেই শিল্পী সমিতির ভোট, মুখোমুখি দুই প্যানেল

১৫

স্কুল ফিডিংয়ে ‘নষ্ট খাবার’ দিল ঠিকাদার, শোকজ খেলেন প্রধান শিক্ষক!

১৬

আজীবন বিএনপি করে মরতে চান নরসিংদী জেলা আ.লীগের উপদেষ্টা

১৭

গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত

১৮

যুবককে বুকে ঘুষি দিয়ে হত্যার অভিযোগে আটক ১

১৯

নতুন ভিসানীতির অনুমোদন

২০
X