চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১০:০৬ এএম
অনলাইন সংস্করণ

অ্যান্টিভেনম দিয়েও শেষ রক্ষা হয়নি সোহেলের

চাঁদপুর হাসপাতাল। ছবি : সংগৃহীত
চাঁদপুর হাসপাতাল। ছবি : সংগৃহীত

চাঁদপুরে অ্যান্টিভেনম দেওয়ার পরও সাপে কাটা রোগী সোহেল গাজীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে চাঁদপুরের হাইমচর উপজেলার ঈশানবালা বাজারে দুধ বিক্রি করার সময় বিষধর সাপ দংশন করে তাকে।

জানা গেছে, সোহেল গাজী (৩৫) উপজেলার নিলকমল ইউনিয়নের বাসিন্দা এবং পেশায় একজন দুধ ব্যবসায়ী।

পরিবারের সদস্যরা জানান, সাপ দংশনের প্রায় দেড়-দুই ঘণ্টা পর সোহেলকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসক তাকে অ্যান্টিভেনম প্রয়োগ করেন। তবে এর কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আনিসুর রহমান বলেন, রোগী আনার পর মাথা সোজা রাখতে পারছিলেন না এবং চোখও খুলতে পারছিলেন না। হাসপাতালে অ্যান্টিভেনম ছিল, আমরা তা দ্রুত প্রয়োগও করেছি। সাপটি অত্যন্ত বিষধর ছিল। অনেক সময় রোগীরা হাসপাতালে পৌঁছানোর আগেই বা দেরিতে আসার কারণে এমন মৃত্যু ঘটে।

তিনি আরও বলেন, সাপের কামড়ের পর যত দ্রুত সম্ভব হাসপাতালে আসা জরুরি। দেরি হলে শরীরে বিষ ছড়িয়ে যায় এবং জীবন রক্ষা করা কঠিন হয়ে পড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১০

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১১

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১২

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৩

রামিসা হত্যা মামলার রায় আজ

১৪

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৫

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৬

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৭

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৮

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X