কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ০৯:২৪ এএম
অনলাইন সংস্করণ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৩১৩ পদে চাকরি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৩১৩ পদে চাকরি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে জনবল নিয়োগে আবেদন শেষ হচ্ছে সোমবার (৩১ জুলাই)। এই অধিদপ্তরে ১৭তম গ্রেডের একটি পদে অস্থায়ী ভিত্তিতে ৩১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: সিপাই, পদসংখ্যা: ৩১৩

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। উচ্চতা অন্যূন পুরুষ ৫ ফুট ৬ ইঞ্চি বা ১.৬৮ মিটার; নারী ৫ ফুট ২ ইঞ্চি বা ১.৫৭ মিটার। বুকের মাপ অন্যূন উভয় ক্ষেত্রে ৩১ ইঞ্চি বা ৭৮ সেন্টিমিটার, সম্প্রসারিত ৩২ ইঞ্চি বা ৮২ সেন্টিমিটার। ওজন অন্যূন পুরুষ ৫০ কেজি, নারী ৪৬ কেজি। অবিবাহিত হতে হবে।

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)

যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: ঢাকা, গোপালগঞ্জ, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা, বরগুনা, খুলনা, যশোর, মাগুরা, সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বাগেরহাট, ঝিনাইদহ, রংপুর, পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে সব জেলার এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ২০২৩ সালের ১০ জুলাই সাধারণ প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। কিন্তু বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ২০ বছর।

যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইট বা এই লিংকে জানা যাবে।

আবেদন ফি: অনলাইনে আবেদনের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ৩১ জুলাই ২০২৩, বিকেল ৫টা পর্যন্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা বললেন জাপান কোচ

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

চীনের প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিয়ে তারেক রহমানের পোস্ট

যুদ্ধের আবহে ইরান ও লেবাননে শোক ও প্রার্থনায় পবিত্র আশুরা পালন

ভেনেজুয়েলায় ধসে পড়ল বিলাসবহুল হোটেল, ভেতরে ছিলেন খেলোয়াড়দের স্বজনরা

বিমানবন্দরে ছেলেকে বিদায় দিয়ে বাসায় ফিরে বাবার মৃত্যু

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বাকিংহাম প্যালেসে থাকবেন না রাজা চার্লস

খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পুষ্পস্তবক অর্পণ

১০

নকআউটে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া

১১

তাজিয়া মিছিল: রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার নির্দেশনা

১২

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তুরস্কের দুর্দান্ত প্রত্যাবর্তন, শুরুতেই ১-১ গোল

১৩

পবিত্র আশুরা আজ

১৪

জার্মানির প্রথম পরাজয়ে বিশ্বকাপে বড় অঘটন, নকআউটে ইকুয়েডর

১৫

‘শেখ হাসিনা দেশকে কারাগারে পরিণত করেছিল’

১৬

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

১৭

সুইডেনের বিপক্ষে ড্র / নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে ফুটবল পরাশক্তি

১৮

দেশের ১৪ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X