কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ০৮:৪৭ এএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০৯:২১ এএম
অনলাইন সংস্করণ

এইচএসসি পাসে ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ

ইউএস-বাংলা এয়ারলাইন্সের লোগো। ছবি : সংগৃহীত
ইউএস-বাংলা এয়ারলাইন্সের লোগো। ছবি : সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি অ্যাভিয়েশন সিকিউরিটি পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

গতকাল বুধবার (৩০ অক্টোবর) থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ১৮ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম : ইউএস-বাংলা এয়ারলাইন্স পদের নাম : এভিয়েশন সিকিউরিটি পদসংখ্যা : নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

অন্যান্য যোগ্যতা * শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী হতে হবে। * ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি (১৬৭.৪৪ সেন্টিমিটার) থাকতে হবে। * প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। * বিএমআই- ১৮ থেকে ২৫ এর মধ্যে থাকতে হবে। * চোখের দৃষ্টি ৬/৬ হতে হবে এবং চশমা ব্যবহার করা যাবে না। * প্রার্থীদের অবশ্যই অধূমপায়ী হতে হবে।

কাজ ও দায়িত্ব * কেবিন ক্রুদের নিরাপত্তা তল্লাশি পরিচালনা করা। * যাত্রীদের নিরাপত্তা তল্লাশি পরিচালনা করা। * বিমানে নিরাপত্তা অনুসন্ধান পরিচালনা করা। * বিমান, যাত্রী, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা প্রদান করা। * ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত যেকোনো দায়িত্ব পালন করা।

চাকরির ধরন : ফুলটাইম প্রার্থীর ধরন : শুধু পুরুষ বয়সসীমা : ২০ থেকে ৩০ বছর

কর্মস্থল : দেশের যেকোনো স্থানে, ঢাকা (শাহজালাল বিমানবন্দর) বেতন : ১৮,০০০ টাকা (মাসিক) অন্যান্য সুবিধা : চিকিৎসা ভাতা, সাপ্তাহিক ২দিন ছুটি, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস। ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা/দুপুরের খাবার/রাতের খাবার প্রদান করা হবে। কোম্পানির নিয়ম অনুযায়ী আরো অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন করবেন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

১০

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১১

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

১২

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

১৩

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১৪

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১৫

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১৬

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১৭

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৮

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১৯

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

২০
X