কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ১০:০০ এএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

বিটিসিএলে বড় নিয়োগ, আবেদনের সময়সীমা ১৯ জানুয়ারি

বিটিসিএলে বড় নিয়োগ, আবেদনের সময়সীমা ১৯ জানুয়ারি
বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের লোগো। ছবি : সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। প্রতিষ্ঠানটি একাধিক পদে জনবল নিয়োগের পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

১. পদের নাম : হিসাবরক্ষক

পদসংখ্যা : ৩৪

যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংসহ বাণিজ্য বিভাগে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম সিজিপিএ ৪–এর স্কেলে ২.০ এবং এসএসসি/এইচএসসি পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ৫–এর স্কেলে ৩.০ থাকতে হবে।

বেতন স্কেল : ১৬,৫২০–৪১,৭৪৫ টাকা (গ্রেড–৯)

২. পদের নাম : টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা : ৯৭

যোগ্যতা : স্বীকৃত ইনস্টিটিউট থেকে বেতার/বৈদ্যুতিক/যান্ত্রিক শীতাতপে বৃত্তিমূলক প্রশিক্ষণসহ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল : ১৪,৫৬০-৩৬,৭৯২ টাকা (গ্রেড-১০)

বয়স : বিভাগীয় প্রার্থী ছাড়া সব পর্যায়ের আবেদনকারীর বয়স আবেদন করার শেষ তারিখে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে, বিটিসিএলের কর্মে নিয়োজিত আছেন এমন যোগ্য কোনো প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা আবেদন করার শেষ তারিখে সর্বোচ্চ ৫০ বছর।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। ইতিপূর্বে যারা এই দুই পদে আবেদন করেছেন, তাঁদের আর আবেদন করার প্রয়োজন নেই।

আবেদন ফি : পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ৮০০ টাকা টেলিটক প্রি–পেইড মুঠোফোনের মাধ্যমে দিতে হবে। আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি জমাদানের বিস্তারিত নিয়মাবলি বিটিসিএলের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের সময়সীমা : ৫ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনকে সঙ্গে নিয়ে হরমুজ থেকে টোল আদায়ের পরিকল্পনা ইরানের

হাসপাতালে দুর্নীতি বন্ধ করাই আমার প্রধান লক্ষ্য: শামা ওবায়েদ

ব্যাংক থেকে ১২ লাখ টাকা তোলার পর মা-ছেলে নিখোঁজ

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে: শিক্ষামন্ত্রী

পেকুয়ায় মৎস্য প্রজেক্ট দখল ঘিরে অভিযান, অস্ত্রসহ আটক ২

তিস্তার তীব্র ভাঙনে বিলীন ২৫ বসতবাড়ি

মুক্তি পেয়েছে ‘ওয়েলকাম ৩’, ৩৪ তারকাকে সামলানোর গল্প জানালেন পরিচালক

পশ্চিমারা লুটপাট ও সহিংসতা ছাড়া কিছুই আনেনি: খামেনির উপদেষ্টা

মারধরের পর পুলিশে সোপর্দ করা সেই তিতুমীর কলেজছাত্র কারাগারে 

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও কেন ৩য় স্থানের দলকে পায়নি ব্রাজিল-আর্জেন্টিনা

১০

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

১১

সাতক্ষীরা সীমান্তে কোটি টাকার পণ্য জব্দ, আটক ৩

১২

প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল স্কুল ফিডিংয়ের ডিম-রুটি

১৩

আসামির প্রক্সি দেওয়া সেই নারী ২ দিনের রিমান্ডে 

১৪

ফ্যামিলি কার্ডের জন্য কোথাও যেতে হবে না, বাড়িতেই পৌঁছে যাবে: ডা. জাহিদ

১৫

সুন্দরবনে ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, নিহত ১

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন কোচদের জাদু চলছেই

১৭

চার বছর পর আবারও প্রেক্ষাগৃহে ‘হাওয়া’

১৮

হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়াল

১৯

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু

২০
X