কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষক নিবন্ধনের সংশোধিত ফল, নতুন করে পাস করল ১১৩ জন

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

চাকরিপ্রার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সংশোধিত ফলাফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এই সংশোধিত ফলাফলে নতুন করে আরও ১১৩ জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে।

এনটিআরসিএর পরিচালক (যুগ্ম সচিব) কাজী কামরুল আহছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি গত ১৫ জুন স্বাক্ষরিত হলেও, এটি আজ ২৩ জুন (সোমবার) প্রকাশ করা হয়েছে।

এর আগে, গত ৪ জুন বিকেল ৫টায় ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছিল, যেখানে ৬০ হাজার ৫২১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। সেই ফল প্রকাশের ১১ দিন পর, অর্থাৎ ১৫ জুন সংশোধিত ফলের বিজ্ঞপ্তিতে সই করা হয়। তবে সেটি প্রকাশ করতে আরও সাত দিন সময় লেগে যায়।

এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৩ সালের ১২ ও ১৩ জুলাই অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় ৮৩ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন। এদের মধ্যে ৮১ হাজার ২০৯ জন মৌখিক পরীক্ষায় অংশ নেন। মৌখিক পরীক্ষার ভিত্তিতে প্রাথমিকভাবে ৬০ হাজার ৫২১ জন উত্তীর্ণ হন।

তবে চূড়ান্ত ফল প্রকাশের পর কিছু প্রার্থী ফলাফল না পেয়ে আপত্তি জানান। বিষয়টি খতিয়ে দেখে এনটিআরসিএ জানতে পারে যে, ২৩ মার্চ ২০২৫ তারিখে অনুষ্ঠিত একটি পরীক্ষার ফলাফল কারিগরি ত্রুটির কারণে ৪ জুন প্রকাশিত চূড়ান্ত ফলাফলে অন্তর্ভুক্ত হয়নি। পরবর্তীতে ওই দিনের পরীক্ষার হার্ডকপি ও সফট কপি যাচাই-বাছাই করে দেখা যায়, সেদিন অনুষ্ঠিত পরীক্ষায় বিভিন্ন বিষয়ের ১১৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। ফলে, সংশোধিত ফল অনুযায়ী, ১৮তম নিবন্ধন পরীক্ষায় মোট উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৬৩৪ জন (৬০৫২১+১১৩)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনেই ইন্টারভিউ ও চাকরি, ১৮ আগস্ট ‘নেক্সটজবজ ক্যারিয়ার সামিট ও জব ফেয়ার’

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ভাইবোনসহ ৩ শিশুর

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আশায় বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ

গাজীপুরে গারদখানা থেকে পালানো আসামি ময়মনসিংহে গ্রেপ্তার

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগা / দুই দশক ক্ষমতায় থাকায় পর ঘোষণা দিলেন ‘আর কোনো নির্বাচন হবে না’

জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফরের আশ্রয়দাতা নিয়ে রিজভীর প্রশ্ন 

ষড়যন্ত্রে হতাশ নয় ঐক্যবদ্ধ থাকতে হবে: রিজভী

বিশ্বকাপ ফাইনাল নিয়ে তর্কাতর্কির জেরে সংঘর্ষ, আহত মা-মেয়ে

এআই দিয়ে তৈরি ভিডিও চেনার ৩ উপায়

১০

৮ ঘণ্টা পর স্বাভাবিক রাজশাহীর রেল যোগাযোগ

১১

আরব আমিরাতের উপকূলে জাহাজে হামলা

১২

বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ সেই মরিয়ম

১৩

দিল্লির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংহতি

১৪

টেকনাফে অনুপ্রবেশ, মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক

১৫

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে এবার আরেক নেত্রীর যোগসূত্র 

১৬

খেলতে বের হয় ২ বোন, পুকুরে মিলল মরদেহ

১৭

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

১৮

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

১৯

অস্ট্রেলিয়ার ফেডারেশন প্রতিষ্ঠার ১২৫ বছরপূর্তি / তরুণ নেতৃত্বে গুরুত্ব ও নাগরিক শিক্ষা জোরদারের আহ্বান

২০
X