কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ০৭:২০ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

যেসব চাকরির পরীক্ষা স্থগিত হয়েছে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল আগামী বুধ ও বৃহস্পতিবার দুই দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে। বুধবার ভোর ৬টা থেকে অবরোধ শুরু হয়ে আগামী শুক্রবার ভোর ৬টায় ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হবে। এর ফলে চাকরিপ্রার্থীরা উৎকণ্ঠায় পড়েছেন। ইতোমধ্যে আগামী বুধ, বৃহস্পতি ও শুক্রবার অনুষ্ঠিতব্য কয়েকটি চাকরির পরীক্ষা স্থগিত করা হয়েছে।

পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) পাঁচ ক্যাটাগরির পদে ১০ নভেম্বরের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির উপপরিচালক ড. মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উপহকারী প্রকৌশলী, প্রকর্মী-১ (টেকনিশিয়ান-১), বৈজ্ঞানিক সহকারী-২, টেকনিশিয়ান-২ ও মেকানিক পদের ১০ নভেম্বরের লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে পরীক্ষার তারিখ জানানো হবে।

স্থাপত্য অধিদপ্তর স্থাপত্য অধিদপ্তরে জনবল নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ৮ ও ৯ নভেম্বরের মৌখিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থগিতকৃত মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় পরে স্থাপত্য অধিদপ্তরের ওয়েবসাইট এবং অফিশিয়াল ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই (গ্রেড-১৭) পদের প্রার্থীদের শারীরিক পরিমাপের দুই দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে ৮ ও ৯ নভেম্বর অনুষ্ঠেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্ধারিত সিপাই পদের শারীরিক পরিমাপ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে।

এদিকে, গত সপ্তাহেও অবরোধের কারণে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের চাকরির পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

১০

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

১১

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

১২

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

১৩

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

১৪

তবে কি আজ নেইমারের দিন?

১৫

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

১৬

বিশ্বকাপে ইরানকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৭

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

১৮

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

১৯

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

২০
X