কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ১১:০৮ এএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১১:৩২ এএম
অনলাইন সংস্করণ

পুলিশে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, শূন্য পদ কোন জেলায় কত

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বাংলাদেশ পুলিশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ বাহিনীতে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পুলিশের এ নিয়োগ ৬৪ জেলায় পদ খালি থাকা সাপেক্ষে দেওয়া হচ্ছে।এ বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনকারীদের থেকে ৩ হাজার ৬০০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৩ হাজার ৬০ জন পুরুষ ও ৫৪০ জন নারী নিয়োগ পাবেন।

আবেদনের যোগ্যতা: কনস্টেবল পদে আবেদনের জন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম জিপিএ ২.৫ থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: আবেদনের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়।

বয়স: ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।

কোন জেলায় কত পদ: বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলাভিত্তিক শূন্য পদ অনুসারে সবচেয়ে বেশি প্রার্থী নেওয়া হবে ঢাকা জেলা থেকে ৩০১ জন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রাম জেলা থেকে ১৯১ জনকে নেওয়া হবে।

এ ছাড়া গাজীপুর জেলায় নেওয়া হবে ৮৫ জন, মানিকগঞ্জে ৩৫, মুন্সিগঞ্জে ৩৬, নারায়ণগঞ্জে ৭৪, নরসিংদীতে ৫৫, ফরিদপুরে ৪৮, গোপালগঞ্জে ২৯, মাদারীপুরে ২৯, রাজবাড়ীতে ২৬, শরীয়তপুরে ২৮, কিশোরগঞ্জে ৭৩, টাঙ্গাইলে ৯০, ময়মনসিংহে ১২৮, জামালপুরে ৫৮, নেত্রকোনায় ৫৫, শেরপুরে ৩৪, বান্দরবানে ১০, কক্সবাজারে ৫৮, ব্রাহ্মণবাড়িয়ায় ৭১, চাঁদপুরে ৬০, কুমিল্লায় ১৩৪, খাগড়াছড়িতে ১৫, ফেনীতে ৩৬, লক্ষ্মীপুরে ৪৪, নোয়াখালীতে ৭৮, রাঙামাটিতে ১৫, রাজশাহীতে ৬৫, জয়পুরহাটে ২২, পাবনায় ৬৩ ও সিরাজগঞ্জে ৭৮ জন।

নওগাঁ জেলায় ৬৫ জন, নাটোরে ৪২, চাঁপাইনবাবগঞ্জে ৪১, বগুড়ায় ৮৫, রংপুরে ৭২, দিনাজপুরে ৭৫, গাইবান্ধায় ৫৯, কুড়িগ্রামে ৫২, লালমনিরহাটে ৩২, নীলফামারীতে ৪৬, পঞ্চগড়ে ২৫, ঠাকুরগাঁওয়ে ৩৫, খুলনায় ৫৮, যশোরে ৬৯, ঝিনাইদহে ৪৫, মাগুরায় ২৩, নড়াইলে ১৮, বাগেরহাটে ৩৭, সাতক্ষীরায় ৪৯, চুয়াডাঙ্গায় ২৮, কুষ্টিয়ায় ৪৮, মেহেরপুরে ১৬, বরিশালে ৫৮, ভোলায় ৪৫, ঝালকাঠিতে ১৭, পিরোজপুরে ২৮, বরগুনায় ২২, পটুয়াখালীতে ৩৯, সিলেটে ৮৬, মৌলভীবাজারে ৪৮, সুনামগঞ্জে ৬১ ও হবিগঞ্জে ৫২ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।

আবেদনে নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদনের বিস্তারিত এবং পরীক্ষার সূচি জানতে এখানে ক্লিক করুন। অনলাইনের মাধ্যমে আবেদন করতে এখানে ক্লিক করুন

আবেদনে শেষ সময়: ৭ ফেব্রুয়ারি ২০২৪

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

নামাজে রুকু না পেলে অধিকাংশ মানুষ যে ভুল করেন

মুন্সীগঞ্জে যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ১

ম্যাচের পরই ইরানকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে, দাবি কোচের

১০

মাদককাণ্ডে জাবির ২ নারী শিক্ষার্থী বহিষ্কার

১১

৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন একনেকে

১২

সংঘবদ্ধ ধর্ষণ / নিশামনি হত্যার নতুন তথ্য দিল পুলিশ

১৩

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলমান : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৪

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নেতৃত্ব সম্মাননা অনুষ্ঠিত

১৫

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ 

১৬

জি-৭ সম্মেলন, ইরান চুক্তির পর ইউক্রেন যুদ্ধ বন্ধে নজর

১৭

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা 

১৮

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

১৯

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

২০
X