কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০৮:৩৯ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ব্যাংকের দুটি নিয়োগের আবেদনে বয়সের ছাড় কেন দেওয়া হবে না : হাইকোর্ট

হাইকোর্ট ভবন। পুরোনো ছবি
হাইকোর্ট ভবন। পুরোনো ছবি

বয়সসীমা শিথিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় দিয়ে রিট আবেদনকারীদের বাংলাদেশ ব্যাংকের দুটি নিয়োগ পরীক্ষায় আবেদন দায়েরের সুযোগ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে গত ২৬ ও ২৭ ডিসেম্বর জারি করা বাংলাদেশ ব্যাংকের দুটি নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী বয়সের ছাড় দিয়ে রিট আবেদনকারী ১১ জনকে আবেদন দায়েরের সুযোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রত্যাশী ১১ জনের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিচারপতি মো. মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল ও অন্তর্বর্তী আদেশ জারি করেন।

রিটকারীদের আইনজীবী রাশেদুল হক এ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল অ্যাড. সেলিম আজাদ।

জানা গেছে, মহামারির কারণে চাকরিপ্রার্থীদের বয়সের সময়সীমার ক্ষেত্রে ছাড় দিয়ে ২০২২ সালের ২২ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সকল মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও জাতীয়কৃত প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে ৩৯ মাস ছাড় দিয়ে আবেদনকারীদের বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করেছিল যা ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য সব নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে নির্ধারণ করা হয়। নির্ধারিত ওই সময়সীমার পর বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি গত বছরের ২৬ ও ২৭ ডিসেম্বর ২টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। নিয়োগ বিজ্ঞপ্তি দুটি ২০২২ সালভিত্তিক বলে উল্লেখ করা হয়।

রিটকারীদের একজন তানজীর আহমেদ কালবেলাকে বলেন, বাংলাদেশ ব্যাংকের গত ২৬ ও ২৭ ডিসেম্বরে জারি করা নিয়োগ বিজ্ঞপ্তিতে ২০২২ সালভিত্তিক উল্লেখ ছিল। এ কারণে নিয়োগ বিজ্ঞপ্তি দুটি চাকরিপ্রার্থীদের বয়সের ছাড় দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৩ সালের জুন এর ভেতরে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি হিসেবে গণ্য হবে। এই যুক্তিতে আমরা বয়সের ছাড় দিয়ে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ চেয়ে রিট করি। আদালত আমাদের রিটের শুনানি করে রুল ও আদেশ দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

১০

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

১১

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

১২

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

১৩

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

১৪

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

১৫

তবে কি আজ নেইমারের দিন?

১৬

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

১৭

বিশ্বকাপে ইরানকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৮

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

১৯

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

২০
X