বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে চাকরি সুযোগ

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)। ছবি : সংগৃহীত
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)। ছবি : সংগৃহীত

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) বিভিন্ন পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ৫টি পদে ষষ্ঠ থেকে ১৫তম গ্রেডে ২৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম : ডেপুটি ম্যানেজার (আইটি অ্যান্ড কমিউনিকেশন)

পদসংখ্যা : ১

যোগ্যতা : সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড ফিজিকস অ্যান্ড ইলেকট্রনিকস/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি/কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর বা চার বছরের স্নাতক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। আইটি অ্যান্ড কমিউনিকেশন সংশ্লিষ্ট ক্ষেত্রে যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা সমমানের পদে দুই বছরের অভিজ্ঞতাসহ সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যে কোনো পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ/সিজিপিএ ৫.০০ এর মধ্যে ৪.০০ অথবা ৪.০০ এর মধ্যে ৩.০০ থাকতে হবে। সনাতন ফলাফল পদ্ধতির অধীন উভয় পরীক্ষায় প্রথম বিভাগ প্রাপ্ত থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগ সাবলীল থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন বিশেষ করে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইউনিকোড টাইপিংয়ে দক্ষ হতে হবে।

কর্মস্থল : দেশের যেকোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বা এনপিসিবিএল নির্ধারিত যে কোনো স্থানে।

বেতন : ৮৪,০০০ টাকা (গ্রেড–৬)

২. পদের নাম : সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অকুপেশনাল হেলথ অ্যান্ড লেবার সেফটি)

পদসংখ্যা : ১

যোগ্যতা : সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান বা নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর বা চার বছরের স্নাতক ডিগ্রি বা যে কোনো বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। স্বনামধন্য প্রতিষ্ঠানে অকুপেশনাল সেফটি/ইন্ডাস্ট্রিয়াল সেফটি সংশ্লিষ্ট কাজে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যে কোনো পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ/সিজিপিএ ৫.০০ এর মধ্যে ৪.০০ অথবা ৪.০০ এর মধ্যে ৩.০০ থাকতে হবে। সনাতন ফলাফল পদ্ধতির অধীন উভয় পরীক্ষায় প্রথম বিভাগ প্রাপ্ত থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগ সাবলীল হতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন বিশেষ করে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইউনিকোড টাইপিংয়ে দক্ষ হতে হবে।

কর্মস্থল : দেশের যে কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বা এনপিসিবিএল নির্ধারিত যে কোনো স্থানে।

বেতন : ৭৫,৬০০ টাকা (গ্রেড-৭)

৩. পদের নাম : জুনিয়র ক্রেন অপারেটর

পদসংখ্যা : ৮

যোগ্যতা : সরকার অনুমোদিত যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি বা সমমান পাস। ক্রেন চালনার জন্য প্রযোজ্য লাইসেন্স/ভারী গাড়ি চালনার ড্রাইভিং লাইসেন্সসহ যে কোনো প্রতিষ্ঠানে ক্রেন চালনার কাজে ১২ বছরের অভিজ্ঞতা। কোনো পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ/সিজিপিএ ৫.০০ এর মধ্যে ৩.০০ অথবা ৪.০০ এর মধ্যে ২.৫০ থাকতে হবে। সনাতন ফলাফল পদ্ধতির অধীন উভয় পরীক্ষায় দ্বিতীয় বিভাগ থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগ সাবলীল হতে হবে।

কর্মস্থল : দেশের যে কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বা এনপিসিবিএল নির্ধারিত যে কোনো স্থানে।

বেতন : ৩১,২০০ টাকা (গ্রেড-১৩)

৪. পদের নাম : ফোরম্যান (মেকানিক্যাল)

পদসংখ্যা : ৭

যোগ্যতা : সরকার অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি (ভোকেশনাল) মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স/মেকানিক্যাল টেকনোলজি পাস হতে হবে। যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কোনো পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ/সিজিপিএ ৫.০০ এর মধ্যে ৩.০০ অথবা ৪.০০ এর মধ্যে ২.৫০ থাকতে হবে। সনাতন ফলাফল পদ্ধতির অধীন উভয় পরীক্ষায় দ্বিতীয় বিভাগ থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগ সাবলীল হতে হবে।

কর্মস্থল : দেশের যে কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বা এনপিসিবিএল নির্ধারিত যে কোনো স্থানে।

বেতন : ২৭,৬০০ টাকা (গ্রেড-১৪)

৫. পদের নাম : ল্যাব টেকনিশিয়ান (ফিজিকস)

পদসংখ্যা : ৮

যোগ্যতা : সরকার অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি (বিজ্ঞান) বা সমমান পাস। যেকোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কোনো পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ/সিজিপিএ ৫.০০ এর মধ্যে ৩.০০ অথবা ৪.০০ এর মধ্যে ২.৫০ থাকতে হবে। সনাতন ফলাফল পদ্ধতির অধীন উভয় পরীক্ষায় দ্বিতীয় বিভাগ থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগ সাবলীল হতে হবে।

কর্মস্থল : দেশের যে কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বা এনপিসিবিএল নির্ধারিত যে কোনো স্থানে।

বেতন : ২৪,০০০ টাকা (গ্রেড-১৫)

বয়সসীমা : ৪ এপ্রিল ২০২৪ তারিখে ১ ও ৩ নম্বর পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৭ বছর, ২ ও ৪ নম্বর পদের ক্ষেত্রে ৩৫ বছর এবং ৫ নম্বর পদের ক্ষেত্রে ৩২ বছর।

শর্ত : যোগদানকারীকে যোগদানের সময় এ মর্মে অঙ্গীকারনামা দাখিল করতে হবে যে তিনি এনপিসিবিএলে যোগদানের তারিখ থেকে কমপক্ষে ১০ বছর চাকরি করবেন। যদি এনপিসিবিএলে ১০ বছর চাকরি সমাপ্তির পূর্বে স্বেচ্ছায় এনপিসিবিএল ত্যাগ করেন, তবে তিনি এনপিসিবিএল, সরকার বা অন্য যে কোনো কর্তৃপক্ষ কর্তৃক তার জন্য ব্যয়কৃত সমুদয় অর্থ পরিশোধ করতে বাধ্য থাকবেন।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইট বা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ওয়েবসাইট অথবা এনপিসিবিএলের এই ওয়েবসাইট থেকে জানা যাবে।

আবেদন ফি : আবেদন নিশ্চিতকরণের জন্য ওয়েবসাইটে উল্লখিত নির্দেশনা অনুসরণ করে যে কোনো টেলিটক মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে অফেরতযোগ্য ৫০০ টাকা পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ সময় : ৪ এপ্রিল ২০২৪, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকসই ব্যাংকিং নিশ্চিতে ট্রেড ফাইন্যান্সের আধুনিকায়ন অপরিহার্য: বিআইবিএম

মানহীন-ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য / ডিএসসিসির মামলায় ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ক‌্যানসার আক্রান্ত শিক্ষক সাজু বাঁচতে চান

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

৯৬ বছরের ইতিহাসে যা কোন দল পারেনি এবার কি তাই করে দেখাবে স্পেন?

শান্তিরক্ষা মিশনে জ্ঞান ও উদ্ভাবনী পদ্ধতির ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১০

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

১১

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

১২

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

১৩

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

১৪

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

১৫

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১৬

চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

১৭

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

১৮

আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনার ঘোষণা

১৯

ভারতে পালানোর সময় ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

২০
X