কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০৬:২৬ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ, পদসংখ্যা ৫৬

সিভিল সার্জন কার্যালয়, গাজীপুর
সিভিল সার্জন কার্যালয়, গাজীপুর। ছবি : ইন্টারনেট

গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে রাজস্ব খাতে ১৩ থেকে ২০তম গ্রেডে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৪টি শূন্যপদে মোট ৫৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১৯ মে পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম : সিভিল সার্জন কার্যালয়, গাজীপুর

পদ ও জনবল সংখ্যা : ৪টি ও ৫৬ জন

কর্মস্থল : গাজীপুর

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

আবেদন শুরুর তারিখ : ২৯ এপ্রিল, ২০২৪

আবেদনের শেষ তারিখ : ১৯ মে, ২০২৪

১. পদের নাম : কম্পিউটার অপারেটর

পদসংখ্যা : ০২টি

বেতন : ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা : বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি

২. পদের নাম : পরিসংখ্যানবিদ

পদসংখ্যা : ০১টি

বেতন : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা : পরিসংখ্যান/গণিত/অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি

৩. পদের নাম : স্বাস্থ্য সহকারী

পদসংখ্যা : ৫০টি

বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

৪. পদের নাম : গাড়িচালক

পদসংখ্যা : ০৩টি

বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তবে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

আবেদনের বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন ফি : ১৩ থেকে ১৬তম গ্রেডের পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ২২৩ টাকা জমা দিতে হবে।

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানব পাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে জাতীয় বাজেটের ওপর সেমিনার অনুষ্ঠিত

মা-মেয়ে হত্যা / ১০ দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল

জিগাতলায় দুই নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, ১ লাখ টাকা জরিমানা

জামায়াতের কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলায় সম্পাদক পরিষদের নিন্দা

বাজেট প্রতিক্রিয়া ২০২৬-২৭ / চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান

জব্দকৃত সম্পদের ওপর যুক্তরাষ্ট্রের শর্ত প্রত্যাখ্যান করল ইরান

মেসির সঙ্গে খেলাটাই আমার সৌভাগ্য: নেইমার

গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি বিনিয়োগে আপাতত আইনি বাধা নেই, হাইকোর্টের আদেশ স্থগিত

নৃত্য পরিচালক জাকিরকে স্মরণ করল আরমান-মুক্তি পরিষদ

১০

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

১১

বরিশালে হামলায় আহত যুবকের মৃত্যু, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন

১২

ফাঁকি দিয়ে শহরে বদলি নেওয়া শিক্ষকদের গ্রামে ফিরতে হবে: শিক্ষামন্ত্রী 

১৩

চট্টগ্রামে সনদহীন কারখানার অস্বাস্থ্যকর খাদ্যপণ্যের বিস্তার, স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তারা

১৪

তারেক রহমান ইংল্যান্ডের সমর্থক, আর্জেন্টিনার সমর্থন ছাড়লেন নয়ন

১৫

সংসদে হাসনাত আবদুল্লাহ / ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব

১৬

স্বজন হারিয়েও বিচার না পেয়ে বিএনপি ছাড়লেন এক কর্মী  

১৭

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু 

১৮

টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ

১৯

অন্তর্বর্তী সরকারের সময়ে এক বছরে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা : টিআইবি

২০
X