কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

স্নাতক পাসে নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, লাগবে না অভিজ্ঞতা

ইস্টার্ন ব্যাংক পিএলসি.
ইস্টার্ন ব্যাংক পিএলসি। গ্রাফিক্স : কালবেলা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি.। প্রতিষ্ঠানটি ক্যাশ এরিয়া বিভাগ ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১৫ মে পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম : ইস্টার্ন ব্যাংক পিএলসি.

পদ ও বিভাগের নাম : ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, ক্যাশ এরিয়া

আবেদনের বয়সসীমা : নির্ধারিত নয়

পদসংখ্যা : নির্ধারিত নয়

কর্মস্থল : বাংলাদেশের যে কোনো স্থানে

বেতন : ২৮,০০০ টাকা (মাসিক)

অভিজ্ঞতা : প্রয়োজন নেই

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ৬ মে, ২০২৪

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

কর্মঘণ্টা : ফুল টাইম

আবেদনের শেষ তারিখ : ১৫ মে, ২০২৪

শিক্ষাগত যোগ্যতা : যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা : ইংরেজি এবং বাংলায় চমৎকার মৌখিক এবং লিখিত যোগাযোগ দক্ষতা থাকতে হবে। অনলাইন সফটওয়্যার মডিউল এবং এমএস অফিস প্যাকেজে কাজ করার জন্য পর্যাপ্ত কম্পিউটারে দক্ষতা ও শিফটে কাজ করার মানসিকতা থাকতে হবে।

অন্যান্য সুবিধা : ইবিএল নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন । পারফরম্যান্সের ভিত্তিতে ১ বছর পর ইবিএল স্থায়ী পদের জন্য লিখিত পরীক্ষায় বসার যোগ্য হবেন।

বি.দ্র. প্রার্থীদের ওপরে উল্লিখিত যোগ্যতা এবং কাজের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হবে। শুধু সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং যে কোনো ধরনের প্ররোচনা অযোগ্যতার কারণ হবে। ইবিএল কোনো কারণ দর্শানো ছাড়াই যে কোনো আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার রাখে।

যেভাবে আবেদন করবেন : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

ঠিকানা : ১০০ গুলশান এভিনিউ, ঢাকা- ১২১২

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র আশুরা আজ

জার্মানির প্রথম পরাজয়ে বিশ্বকাপে বড় অঘটন, নকআউটে ইকুয়েডর

‘শেখ হাসিনা দেশকে কারাগারে পরিণত করেছে’

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

সুইডেনের বিপক্ষে ড্র / নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে ফুটবল পরাশক্তি

দেশের ১৪ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

তিউনিসিয়াকে হারিয়ে দাপটের সঙ্গে নকআউটে ডাচরা

আজকের নামাজের সময়সূচি

চীনের প্রেসিডেন্টের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

১০

বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

১১

কুষ্টিয়া সীমান্তে ফের বিএসএফের পুশইন, বিজিবির পুশ ব্যাক

১২

বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

১৩

সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

১৪

যমুনায় নেমেছিল গোসলে, লাশ হয়ে ফিরল ২ শিক্ষার্থী 

১৫

ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ খুলে প্রতারণা, আটক ৩

১৬

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

১৭

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

১৮

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

১৯

আসামির প্রক্সি দেওয়ার সময় আদালতে আটক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

২০
X