কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

চায়ের সঙ্গে কোন খাবার খেলে কী সমস্যা হতে পারে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চা আমাদের অনেকের দিন শুরুর সঙ্গী। এক কাপ চা ছাড়া যেন চলেই না! কিন্তু চায়ের সঙ্গে আমরা অনেক সময় এমন কিছু খাবার খেয়ে ফেলি, যেগুলো মুখের স্বাদ বাড়ালেও শরীরের ক্ষতি ডেকে আনে— বিশেষ করে গ্যাস্ট্রিক, অম্বল আর হজমের সমস্যা।

আরও পড়ুন : যে অভ্যাসগুলো ধীরে ধীরে ধ্বংস করছে আপনার মস্তিষ্ক

আরও পড়ুন : অল্প বয়সেই চুল পাকলে এই ৫ খাবার রাখুন প্রতিদিনের তালিকায়

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার তথ্যমতে, কিছু খাবার আছে যেগুলো চায়ের সঙ্গে একদমই মানায় না বরং বিপদ বাড়ায়। চলুন, এক নজরে দেখে নিই সেসব খাবার কী কী :

১. আয়রনসমৃদ্ধ খাবার

যেমন : পালংশাক, ডাল, বাদাম, শস্য ইত্যাদি।

চায়ে থাকা ট্যানিন আর অক্সালেট শরীরে আয়রন শোষণে বাধা দেয়। তাই চায়ের সঙ্গে এসব খাবার খেলে শরীরে আয়রনের ঘাটতি হতে পারে, যা পরে রক্তস্বল্পতা বা দুর্বলতা ডেকে আনতে পারে।

২. লেবু

লেবু চা অনেকেই ওজন কমানোর জন্য খেয়ে থাকেন। কিন্তু খালি পেটে লেবু চা খেলেই হতে পারে অ্যাসিড রিফ্লাক্স, বুক জ্বালা, আর পেট ফাঁপা। কারণ, লেবুর অম্লীয় উপাদান চায়ের সঙ্গে মিশে সমস্যা বাড়ায়।

৩. ভাজাপোড়া

সিঙ্গারা, পুরি, চপ... এগুলো চায়ের সঙ্গে জমে তো ভালোই! কিন্তু ডুবো তেলে ভাজা এসব খাবার হজমের সমস্যা তৈরি করে, পেট ভার লাগে এবং দীর্ঘমেয়াদে শরীর দুর্বল করে দিতে পারে।

৪. হলুদযুক্ত খাবার

চা আর হলুদ একসঙ্গে খেলে অনেকের গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়। এই দুই উপাদান একে অপরের সঙ্গে মিল খায় না বলেই এমন হয়।

৫. ফ্রিজের খাবার

গরম চায়ের সঙ্গে ঠান্ডা খাবার একদম না। এতে হজমে সমস্যা, বমি বমি ভাব, এমনকি বমিও হতে পারে। চা খাওয়ার পর অন্তত ৩০ মিনিট ঠান্ডা কিছু খাবেন না— এটাই ভালো।

আরও পড়ুন : গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ এড়াতে যেসব বিষয় খেয়াল রাখবেন

আরও পড়ুন : কোলেস্টেরল কমাতে পুষ্টিবিদের সহজ পরামর্শ

চা খাওয়ার সময় শুধু স্বাদের কথা ভাবলেই হবে না, শরীরের কথাও ভাবতে হবে। কিছু খাবার চায়ের সঙ্গে খেলেই শরীর খারাপ হতে পারে। তাই একটু সাবধান হলেই আপনি গ্যাস্ট্রিক, অম্বল আর হজমের ঝামেলা থেকে বাঁচতে পারেন।

সংক্ষেপে মনে রাখুন

চায়ের সঙ্গে এ খাবারগুলো না খাওয়াই ভালো:

- আয়রনসমৃদ্ধ খাবার

- লেবু বা লেবু চা (বিশেষ করে খালি পেটে)

- ভাজাপোড়া খাবার

- হলুদযুক্ত খাবার

- ফ্রিজের ঠান্ডা খাবার

চা খান তবে শরীরের খেয়ালও রাখুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X