কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

চিনির বদলে গুড় খাওয়া কতটা ভালো জেনে নিন বিশেষজ্ঞের মতামত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আজকাল অনেকেই নিজের স্বাস্থ্য নিয়ে বেশি ভাবেন। খাবার থেকে শুরু করে জীবনযাত্রায় ছোট ছোট বদল আনা হয় যাতে সুস্থ থাকা যায়। অনেকেই মিষ্টি খেতে চাইলেও চিনির বদলে গুড় খেতে পছন্দ করেন। কিন্তু সত্যিই কি গুড় খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো?

গুড় আর চিনি দুটোই আখ থেকে তৈরি হয়। তবে চিনি পেতে আখ থেকে রাসায়নিক প্রক্রিয়া চালানো হয় আর চিনির রং হয় সাদা। অন্যদিকে, গুড় তৈরির প্রক্রিয়া অনেক সহজ, তাই এর রং গাঢ় এবং প্রাকৃতিক উপাদান বেশ থাকে।

আরও পড়ুন : ব্রেক আপের কত দিন পর নতুন করে সম্পর্কে যাওয়া উচিত

আরও পড়ুন : যে খাবারগুলো সকালে এড়িয়ে যেতে বলছেন বিশেষজ্ঞরা

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, গুড় শরীরের জন্য তুলনামূলক ভালো। এটা আমাদের দেহ থেকে বিষাক্ত পদার্থ দূর করে, সর্দি-কাশির মতো সমস্যা কমায় এবং আয়রনের পরিমাণ বাড়াতে সাহায্য করে। যাদের উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস আছে, তারা নিয়মিত সঠিক পরিমাণ গুড় খেলে তাদের সমস্যা নিয়ন্ত্রণে থাকতে পারে।

তবে গুড় বা চিনি যাই খাওয়া হোক, অতিরিক্ত খাবেন না। বেশি ক্যালোরি শরীরের জন্য ক্ষতিকর। সাধারণত দিনে ১০ থেকে ১৫ গ্রাম গুড় খাওয়া ভালো। ডায়াবেটিস রোগীরা ৫ গ্রাম পর্যন্ত গুড় নিতে পারেন।

গুড় কেনার সময় অবশ্যই সতর্ক থাকা দরকার, কারণ কিছু ক্ষেত্রে গুড়ে মিশ্রণ থাকতে পারে। এ ছাড়া যদি কোনো স্বাস্থ্য সমস্যা থাকে তাহলে গুড় খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।

সব মিলিয়ে, চিনির বদলে গুড় খাওয়া একটু স্বাস্থ্যকর বলেই মনে হয়। এটি শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কেবল মিষ্টি নয়, ভেতর থেকে শক্তিশালী করে।

আরও পড়ুন : অনিয়মিত পিরিয়ড বিপদ নাকি স্বাভাবিক? জানাচ্ছেন বিশেষজ্ঞ আরও পড়ুন : শিশুর রক্তশূন্যতা নিয়ে সচেতন হোন

সূত্র : এই সময় অনলাইন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১০

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১১

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১২

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১৩

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১৪

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৫

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৬

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৭

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৮

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৯

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

২০
X