কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ এএম
অনলাইন সংস্করণ

সকালে পরোটা খাবেন কি?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সকালের নাশতা যদি হয় ভারী আর মজাদার, তাহলে পুরো দিনটা যেন একটু ভালোভাবেই কাটে। তাই তো অনেকেই দিনের শুরুটা করেন একখানা গরম গরম পরোটা দিয়ে। তবে প্রশ্ন হলো—এই পরোটা কি আদৌ স্বাস্থ্যকর? রোজ খেলেও কি সমস্যা নেই? ডায়েটিশিয়ান বৈশালী ভার্মা ও পুষ্টিবিদ নিতি শর্মা দিয়েছেন এর সহজ উত্তর।

পরোটা শুনলেই যেন ‘মজা’ শব্দটাই আগে মনে আসে। তবে খুশির খবর হলো—সঠিক উপায়ে তৈরি করা হলে পরোটা নাশতার জন্য বেশ স্বাস্থ্যকর হতে পারে।

আরও পড়ুন : চিনির বদলে গুড় খাওয়া কতটা ভালো জেনে নিন বিশেষজ্ঞের মতামত

আরও পড়ুন : পেট ভালো থাকলেই মন ভালো থাকে, কেন এবং কীভাবে

পরোটায় থাকে কার্বোহাইড্রেট ও ফাইবার, যা শরীরের শক্তি জোগায়। এর সঙ্গে ডাল, পনির বা সবজি যোগ করলে প্রোটিনও পাওয়া যায়। তবে পরোটার স্বাস্থ্যগুণ পেতে হলে সেটা কম তেলে, ভালো উপকরণ দিয়ে তৈরি করতে হবে।

তবে মনে রাখুন- প্রতিদিন একি জিনিস খাওয়া শরীরের পক্ষে ভালো না। পরোটাও তার ব্যতিক্রম নয়।

রোজ পরোটা খাওয়া কি ঠিক?

ডায়েটিশিয়ানরা বলছেন, পরোটা খাওয়া যায়, তবে প্রতিদিন না। একঘেয়ে খাবার খেলে শরীর যেমন ক্লান্ত হয়, তেমনি হজমেও সমস্যা হতে পারে।

বিশেষ করে যাদের গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা আছে, তাদের জন্য প্রতিদিন পরোটা খাওয়া একেবারেই ঠিক নয়। চাইলে সপ্তাহে ২-৩ দিন খেতে পারেন, সেটাও স্বাস্থ্যকর উপায়ে।

কীভাবে পরোটা বানালে সেটা স্বাস্থ্যকর হয়?

পুষ্টিবিদ নিতি শর্মা দিয়েছেন কিছু সহজ টিপস-

সাদা ময়দার বদলে গোটা গম বা মাল্টিগ্রেন আটা ব্যবহার করুন – এতে ফাইবার বেশি থাকবে, হজম ভালো হবে।

সবজির স্টাফিং দিন – পালং শাক, মেথি, গাজর বা বাঁধাকপি ব্যবহার করতে পারেন।

কম তেল ব্যবহার করুন – ২টা পরোটায় ৫ মি.লি.-র বেশি তেল নয়।

অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ মশলা যোগ করুন – যেমন হলুদ, জিরা, আদা গুঁড়ো।

দইয়ের সঙ্গে খান – দই পরোটা হজমে সাহায্য করে।

সঙ্গে খান সবজি বা ডাল – বাড়বে স্বাদ ও পুষ্টিগুণ।

আরও পড়ুন : যে খাবারগুলো সকালে এড়িয়ে যেতে বলছেন বিশেষজ্ঞরা

আরও পড়ুন : প্রতিদিন সকালে ভেজানো কিশমিশ খেলে মিলবে যেসব দারুণ উপকার

সকালের নাশতা আপনার সারা দিনের ভিত্তি তৈরি করে। তাই চটজলদি কিছু খেলেই হলো—এমন ভাবা ঠিক নয়। পরোটা খেতেই পারেন, তবে সেটা যেন হয় স্বাস্থ্যকর উপায়ে।

আর হ্যাঁ, পরোটা খেলেই শরীর খারাপ হবে—এমনও না। বরং সচেতন থেকে খেলে সেটাই হতে পারে এক দারুণ পুষ্টিকর শুরু!

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১০

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১১

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১২

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৩

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৪

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১৫

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১৬

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৭

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৮

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৯

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

২০
X