মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৮:৫৮ এএম
অনলাইন সংস্করণ

ঘুম থেকে উঠে যে ৫ খাবার খেলেই বিপদ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সকালে ঘুম থেকে উঠে শরীরকে সঠিকভাবে জাগিয়ে তোলা খুবই জরুরি। এই সময় আপনি যা খান, তার ওপর নির্ভর করে সারা দিন আপনার শরীর আর মন কেমন থাকবে। তাই অনেকেই ভাবেন, সকালে হালকা কিছু খেয়ে নিই, কিন্তু না জেনে ভুল খাবার খেলে উল্টো পেটের সমস্যা, অ্যাসিডিটি, এমনকি সারা দিন অস্বস্তি লেগে থাকতে পারে।

আরও পড়ুন : সকালে খালি পেটে পানি পানের ৯ উপকারিতা

আরও পড়ুন : ওজন কমাতে সকালের শুরুটা হোক সঠিক খাবার দিয়ে

চলুন জেনে নিই এমন ৫টি খাবারের কথা, যেগুলো খালি পেটে খেলে শরীরে সমস্যা বাড়তে পারে—যদিও এগুলো স্বাস্থ্যকর বলেই পরিচিত।

লেবু, কমলালেবু বা বেরি জাতীয় টক ফল

এই ফলগুলো ভিটামিন সি-তে ভরপুর, তবে খালি পেটে খেলে এগুলোর অ্যাসিডিক উপাদান পেটে গ্যাস, অ্যাসিড রিফ্লাক্স, এমনকি হজমে গোলমাল করতে পারে। তাই সকালে খাওয়ার জন্য এগুলোর সময় একটু পরে রাখাই ভালো।

কফি

অনেকেই ঘুম থেকে উঠে সোজা কফির কাপ হাতে নেন। কিন্তু খালি পেটে কফি খেলেই পাকস্থলীতে অ্যাসিড তৈরি বেড়ে যায়। এতে বুক জ্বালা, গলা জ্বালা বা পেটে অস্বস্তি দেখা দিতে পারে।

তেল-মসলা দেওয়া খাবার

আগের রাতের বেঁচে যাওয়া বিরিয়ানি বা ভাজাপোড়া দিয়ে সকালের শুরু? ভাববেন দু’বার! খালি পেটে এমন খাবার অ্যাসিড রিফ্লাক্স ও গ্যাস্ট্রিকের সমস্যা বাড়িয়ে তোলে। তাই সকালে হালকা খাবারই ভালো।

সোডা বা কোমল পানীয়

অনেকে ভাবেন সকালে ঠান্ডা পানীয় খেলে ফ্রেশ লাগবে। কিন্তু কোমল পানীয় বা সোডা খালি পেটে খাওয়া একদম ঠিক নয়। এতে গ্যাস, পেট ফাঁপা, এমনকি রক্তে চিনি বেড়ে যেতে পারে।

কাঁচা সবজি

শাক-সবজি স্বাস্থ্যের জন্য দারুণ, কিন্তু কাঁচা অবস্থায় খালি পেটে খেলে হজমে সমস্যা হতে পারে। তার চেয়ে হালকা ভাপে রান্না করে খেলেই বেশি উপকার মিলবে।

আরও পড়ুন : সকালে খালি পেটে এক মুঠো কাঁচা ছোলার যত উপকার

আরও পড়ুন : তরুণ থাকতে সকালে গড়ে তুলুন এই ৫ অভ্যাস

সকালের খাবার আপনার দিনের ভিত্তি তৈরি করে। তাই না বুঝে খালি পেটে যে কোনো কিছু খাওয়া এড়িয়ে চলুন। বরং সহজপাচ্য, হালকা আর পুষ্টিকর কিছু দিয়ে দিন শুরু করুন — শরীর ও মন দুটোই ভালো থাকবে।

সূত্র : হেলথ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X