কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

মেহেদির রং গাঢ় করতে জেনে নিন ঘরোয়া টিপস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মেয়েদের যখন একটু সাজগোজ চাই, তখন হাতের মেহেদিও চাই একদম টুকটুকে লাল। হোক তা উৎসব, বন্ধুর বিয়ে, কোনো স্পেশাল দিন বা শুধুই নিজের জন্য—মেহেদির গাঢ় রং যে সাজে এনে দেয় এক আলাদা উজ্জ্বলতা, তা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন : নিজেকে আলিঙ্গন করলে কমবে উদ্বেগ

আরও পড়ুন : উপুড় হয়ে ঘুমান? জানুন এতে শরীরে কী হয়

কিন্তু অনেকেই অভিযোগ করেন, ‘মেহেদি তো লাগালাম, কিন্তু রং আসে না ঠিকমতো!’ এই সমস্যার খুব সহজ সমাধান আছে—সঠিক উপাদান ও একটু ঘরোয়া কৌশল জানলেই মেহেদির রং হবে একেবারে গাঢ় লালচে! চলুন আজ জেনে নিই কিছু ঘরোয়া টিপস।

টিউব নয়, ঘরের তৈরি মেহেদি ব্যবহার করুন

অনেকেই ভাবেন টিউব মেহেদি ছাড়া গাঢ় রং সম্ভব নয়। কিন্তু জানেন কি, বাজারের মেহেদিতে থাকে অনেক রকম ক্ষতিকর কেমিক্যাল? বিশেষ করে যেসব মেহেদি কালো হয়, সেগুলো ত্বকের জন্য আরও ক্ষতিকর হতে পারে।

তাই রঙ গাঢ় করার চেয়ে ত্বক নিরাপদ রাখা অনেক বেশি জরুরি। এক্ষেত্রে ঘরেই মেহেদি বেটে নেওয়া সবচেয়ে ভালো।

মেহেদির রং গাঢ় করার জন্য কী কী মেশাবেন?

ঘরে তৈরি মেহেদির পেস্টে নিচের উপাদানগুলো মেশালে রং হবে অনেক বেশি গাঢ় ও স্থায়ী:

- পান খাওয়ার খর – মেহেদির রঙকে গভীর করে তোলে

- চায়ের পাতা সেদ্ধ পানি – মিশিয়ে নিলে রঙটা হয় লালচে গাঢ়

- লবঙ্গ (Clove) – গরম লবঙ্গের সাথে হাত ধরলে রং হয় দারুণ

- কফি পাউডার – রঙের গভীরতা বাড়ায়

- লেবু ও চিনি – হাতে লাগানোর আগে হাত পরিষ্কার করতে এই মিশ্রণ ব্যবহার করুন

টিপস: মেহেদি লাগানোর আগে পেস্টটি অন্তত ১৫ মিনিট রেখে দিন। এতে উপাদানগুলো একসাথে ভালোভাবে মিশে যাবে।

মেহেদি লাগানোর পর যা করবেন

- মেহেদির ডিজাইন একটু মোটা করে দিন, এতে রঙটা গাঢ় হবে

- হাতে লাগিয়ে ৮ ঘণ্টা পানি থেকে দূরে থাকুন, তাই সেরা সময় হলো রাত

- মেহেদি শুকিয়ে গেলে পানি দিয়ে না ধুয়ে নিজে নিজেই ঝরতে দিন

- পরে হাতে মেখে নিন সরিষার তেল—রং থাকবে দীর্ঘস্থায়ী ও গাঢ়!

এক্সট্রা টিপস

- হাত পরিষ্কার থাকলে রং ভালো বসে

- মেহেদি দেওয়ার ১-২ দিন পর আসল গাঢ় রং আসে

- চুলা বা রুম হিটারের কাছে কিছুক্ষণ হাত ধরলেও রঙটা গাঢ় হতে পারে

আরও পড়ুন : সম্পর্ক সুন্দর রাখার ৯ সহজ উপায়

আরও পড়ুন :ঘরের মুড বদলাতে পর্দা বদলান

মেহেদির রং শুধু সৌন্দর্য নয়, এটা উৎসবের একটা বড় অনুভব। একটু যত্ন আর ঘরোয়া কৌশল মানলেই মেলে সেই কাঙ্ক্ষিত টুকটুকে লাল রং! এবার ঈদে আপনি নিজেই বানান নিজের রঙিন আনন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১০

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১১

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৩

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৪

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১৫

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১৬

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৭

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৮

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৯

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

২০
X