কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৪ এএম
অনলাইন সংস্করণ

এবার তালিকায় যুক্ত হচ্ছে নতুন ৮ ইমোজি 

ইউনিকোড কনসর্টিয়াম নতুন ৮টি ইমোজি। ছবি : সংগৃহীত
ইউনিকোড কনসর্টিয়াম নতুন ৮টি ইমোজি। ছবি : সংগৃহীত

মেসেজে মাধ্যমে মনের ভাব বোঝাতে ইমোজি ব্যবহার করা হয়। মজার ছলে ইমোজি ব্যবহার হলেও এটি নির্দিষ্ট অর্থ বহন করে। দিন দিন এর জনপ্রিয়তাও বেড়েই চলেছে। এবার ইউনিকোড কনসর্টিয়াম নতুন ৮টি ইমোজির তালিকা প্রকাশ করেছে।

চলুন এই ৮টি ইমোজির অর্থ জেনে নেয়া যাক -

চোখ ফোলা ইমোজি: ক্লান্তি, ঘুম না হওয়া, কাজ করতে করতে বিধ্বস্তাকে বোঝাতে এ ইমোজি ব্যবহার করা হয়। লম্বা বার্তা না পাঠিয়ে এটি দিলেই হয়। হলুদ মুখে চোখ দুটিতে থাকবে ক্লান্তির ছাপ।

বিট: বিটের ইমোজি থাকবে নতুন তালিকায়। কোন কথায়, কখন এটি বলার দরকার হবে, তা অবশ্য বার্তাপ্রেরক ঠিক করবেন।

হার্প: এটি হলো একটি প্রাচীন বাদ্যযন্ত্র। পাশ্চাত্যের সাংস্কৃতিক জগতে বিভিন্ন অনুষ্ঠানে এর ব্যবহার হয়। আনন্দ বা গান বাদ্যর উৎসবকে বোঝাতে এই ইমোজি ব্যবহৃত হয়।

বেলচা: ময়লা তোলার জন্য, কয়লা, বালি, মাটি, কাদা তুলতে বেলচার ব্যবহার হয়। কথা বলায় বেলচা কেন কাজে লাগাবেন এ প্রশ্ন আপনার মনে আসতে পারে? তবে এই ইমোজির অর্থ কি হবে তা নির্ভর করবে প্রেরকের উদ্দেশ্যর ওপর।

আঙুলের ছাপ: অপরাধী ধরতে আঙুলের ছাপ পরীক্ষা করা হয়। একাধিক পরিচয়পত্রেও আঙুলের ছাপ কাজে লাগানো হয়। কারণ, প্রতিটি মানুষের আঙুলের ছাপই আলাদা। সেটিও এ বার দেখা যাবে ইমোজির তালিকায়।

পাতাহীন গাছ: এ তালিকা থেকে বাদ যায়নি পাতাহীন গাছও। জীবনে আর কিছুই নেই— এমন অভিব্যক্তি বোঝাতে এই ধরনের ইমোজির ব্যবহার হয়।

ছিটকে যাওয়া: কোনও কিছু পড়ে ছিটকে যাওয়া বা বাদ পড়া বোঝাতে বিশেষ ধরনের এই ইমোজি আনা হচ্ছে।

ফ্ল্যাগ অফ সার্ক: ইংলিশ চ্যানেলের ব্রিটেনের অধীন এক স্বশাসিত দ্বীপ সার্ক। এ পতাকাই এবার আসছে ইমোজির তালিকায়। বেশকিছু দেশের জাতীয় পতাকা ইমোজির তালিকায় রয়েছে। ব্যবহারকারী ঠিক করবেন কি অর্থে এটি ব্যবহার করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়ের আভাস

টাঙ্গাইলে ছাত্রদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

টেকনাফে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত 

মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন

ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি: ড. মজিবুল হক

১০

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

১১

বেদনার আকাশ

১২

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

১৩

গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

১৪

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

১৫

প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান

১৬

মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি নেবেন কে?

১৭

এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী

১৮

পদ্মায় ধরা পড়ল ৪০ কেজির বিশাল কাতলা

১৯

মাদকসহ দুই যুবক আটক, বাঁশে ঝুলিয়ে পুলিশে দিলো গ্রামবাসী

২০
X