কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ১০:৪২ এএম
আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

জাংক ফুড খেলে কি স্মৃতিশক্তি কমে যায়? 

অতিরিক্ত জাংক ফুড গ্রহণে কমতে পারে স্মৃতিশক্তি। ছবি: সংগৃহীত
অতিরিক্ত জাংক ফুড গ্রহণে কমতে পারে স্মৃতিশক্তি। ছবি: সংগৃহীত

ফাস্ট ফুড বা জাংক ফুড পছন্দ করেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। বাচ্চা থেকে বুড়ো সবাই এ খাবার পছন্দ করে। তবে জাংক ফুড আমাদের শরীরের জন্য কতটা স্বাস্থ্যসম্মত? নিয়মিত জাংক ফুড খেলে শরীরের ওপর কী প্রভাব ফেলে?

এক গবেষণা থেকে জানা গেছে, অতিরিক্ত জাংক ফুড খেলে কমে যেতে পারে স্মৃতিশক্তি। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এই বিষয়টি। ড. ডাবলু টেলার কিম্বার্লির নেতৃত্বে এই গবেষণাটি নিউরোলজিতে প্রকাশিত হয়েছে।

এই গবেষণায় দেখা যায়, অতিরিক্ত জাংক ফুড খেলে শরীরের একাধিক ক্ষতি করতে পারে। এ ছাড়াও জাংক ফুড স্থূলতা কার্ডিওভাসকুলার ডিজিজসহ অন্যান্য সমস্যা বাড়ায়। তবে নতুন করে জানা যায় দীর্ঘদিন জাংক ফুড গ্রহণে স্মৃতিশক্তি সমস্যা দেখা দিতে পারে।

গবেষণায় আরও বলা হয়, খাদ্য প্রক্রিয়াকরণের মাত্রা যে খাবারে বেশি সে খাবারগুলো মস্তিষ্কের স্বাস্থ্যের প্রভাব ফেলতে থাকে। আলট্রা প্রসেসড খাবার গ্রহণ করলে স্ট্রোকের ঝুঁকি থাকে ৮ শতাংশ অন্যদিকে, জাংক ফুড খেলে সেটি বেড়ে দাঁড়ায় ১০ শতাংশে। যা স্মৃতিশক্তি হ্রাসের ঝুঁকি বেড়ে যায় ১৬ শতাংশে।

তবে এখন জানা যাক, প্রক্রিয়াজাত খাবার কী?

যে সমস্ত খাবার তৈরির সময় তার স্বাদ ও টেক্সচার বাড়ানোর জন্য মেশিনের ব্যবহার করা হয় তাকে বলা হয় অতিপ্রক্রিয়াজাত খাবার। এই প্রক্রিয়ার মাধ্যমে যখন খাবার তৈরি হয় তখন খাবারে থাকা ফাইবার, প্রোটিন এবং খনিজ নষ্ট হয়ে যায়। অতি প্রক্রিয়াজাত খাবারের মধ্যে রয়েছে আলুর চিপস, সোডা, এনার্জি ড্রিংক্স, চিকেন নাগেটস, ইনস্ট্যান্ট স্যুপ মিক্স, কেচাপ এবং আরও অনেক কিছু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হলো মোজাফফরকে

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

১০

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১১

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

১২

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

১৩

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

১৪

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

১৫

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১৬

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১৭

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১৮

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৯

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

২০
X