কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ১০:৫৯ এএম
অনলাইন সংস্করণ

যে অভ্যাসগুলো আপনার মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখবে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো মস্তিষ্ক। তাই দেহের অন্য অংশের মতো মস্তিষ্কের স্বাস্থ্যও ভালো রাখতে হবে। মস্তিষ্কের এ স্বাস্থ্য ভালো রাখতে কিছু অভ্যাস অনুসরণ করা প্রয়োজন। যে অভ্যাসগুলো আমাদের লক্ষ্যের কাছাকাছি পৌঁছাতে সহায়তা করে। বয়স বাড়ার সঙ্গে কেবল শারীরিক স্বাস্থ্য নয়, মস্তিষ্কের স্বাস্থ্যও ভালো রাখা প্রয়োজন।

এ বিষয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে দৈনন্দিন কিছু অভ্যাসের কথা বলা হয়েছে যা আমাদের মস্তিষ্ক সতেজ রাখতে সাহায্য করে।

বিশ্রাম বা বিরতি: স্মৃতিশক্তি, সমস্যা সমাধান এবং সিদ্ধান্ত নেওয়ার মতো মস্তিষ্কের ফাংশনগুলোর জন্য ঘুম গুরুত্বপূর্ণ। ঘুমের সময়, মস্তিষ্ক স্মৃতিকে একত্রিত করে এবং বিষাক্ত পদার্থগুলোকে পরিষ্কার করে। গবেষণা অনুসারে, প্রাপ্তবয়স্কদের ভালোভাবে কাজ করার জন্য প্রতি রাতে ৭-৮ ঘণ্টা ঘুম প্রয়োজন। ঘুম ভালো না হলে মস্তিষ্কের বিশ্রাম হয় না। এর ফলে ডিমেনশিয়ার ঝুঁকি বাড়াতে পারে। এ জন্য ঘুমের একটি রুটিন তৈরি করুন।

স্বাস্থ্যকর খাবার: আমাদের খাবার মস্তিষ্কের স্বাস্থ্যের উপর সরাসরি প্রভাব ফেলে। ফলমূল, শাকসবজি, গোটা শস্য এবং চর্বিহীন প্রোটিন সমৃদ্ধ খাবার মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে পারে। মাছ, অলিভ অয়েল, বাদামও মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য উপকারী। এসব খাবার মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়।

মস্তিষ্ক সচল রাখুন: মস্তিষ্ককে সচল রাখতে নানা ধরনের কাজে মস্তিষ্ককে যুক্ত হতে বলেন বিশেষজ্ঞরা। বিভিন্ন কার্যকলাপ যেমন- ধাঁধা মেলানো, বই পড়া, নতুন ভাষা শেখা, বাদ্যযন্ত্র বাজানো মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে পারে। আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের জার্নালের একটি গবেষণায় দেখা গেছে, বুদ্ধিবৃত্তিকভাবে উদ্দীপক কার্যকলাপে নিযুক্ত থাকা ডিমেনশিয়ার ঝুঁকি কমাতে পারে।

শারীরিক ক্রিয়াকলাপ: বিশেষজ্ঞদের মতে ব্যায়াম শুধু শরীরের জন্য নয় মস্তিষ্কের জন্যও উপকারী। গবেষণা দেখা গেছে নিয়মিত শারীরিক ক্রিয়াকলাপ মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ায়। নতুন নিউরনের বৃদ্ধিকে উৎসাহিত করে এবং মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়। জার্নাল অব আলঝেইমার ডিজিজে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, যে ব্যক্তিরা নিয়মিত শারীরিক ক্রিয়াকলাপে যুক্ত থাকেন তাদের স্মৃতিশক্তি হ্রাসের ঝুঁকি কম থাকে। সপ্তাহে অন্তত পাঁচ দিন ব্যায়াম করুন।

মেডিটেশন: মস্তিষ্কের স্বাস্থ্যের ওপর বড় প্রভাব ফেলে মেডিটেশন। নিয়মিত এই অনুশীলন মানসিক চাপ কমাতে, মনের নিয়ন্ত্রণ বাড়াতে সাহায্য করে। ফ্রন্টিয়ার্স ইন সাইকোলজিতে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে, নিয়মিত মেডিটেশন স্মৃতিশক্তি উন্নত করতে এবং মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

নরসিংদীতে ইয়াবাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

১০

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

১১

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

১২

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

১৩

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

১৪

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

১৫

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

১৬

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

১৭

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

১৮

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

১৯

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

২০
X