স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ‘মাস্তান’

ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো। ছবি : সংগৃহীত
ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো। ছবি : সংগৃহীত

লা লিগার নতুন মৌসুমের প্রথম ম্যাচেই সান্তিয়াগো বার্নাব্যুতে নিজের নাম লিখে রাখলেন ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো। আর্জেন্টাইন এই তরুণ মিডফিল্ডার রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেক করেই গড়েছেন ইতিহাস—সবচেয়ে কম বয়সী বিদেশি ফুটবলারদের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।

ওসাসুনার বিপক্ষে ম্যাচের ৬৮তম মিনিটে ব্রাহিম দিয়াজের পরিবর্তে মাঠে নামেন মাস্তান্তুয়োনো। বয়স তখন মাত্র ১৮ বছর ৫ দিন। এর ফলে রিয়ালের হয়ে অভিষেক করা তৃতীয় কনিষ্ঠ বিদেশি ফুটবলার হলেন তিনি। তালিকার শীর্ষে রয়েছেন নরওয়ের মার্টিন ওডেগার্ড (১৬ বছর ১৫৭ দিন) এবং দ্বিতীয় স্থানে ক্যামেরুনের স্যামুয়েল ইতো’ও (১৭ বছর ২৭০ দিন)। মাস্তান্তুয়োনোর পর আছেন ব্রাজিলের এন্দ্রিক (১৮ বছর ৩৫ দিন) এবং আর্জেন্টিনার হুয়ান এসনাইডার (১৮ বছর ৬৭ দিন)।

মাঠে নেমে ডান দিকটা দারুণভাবে সামলান মাস্তান্তুয়োনো। যদিও গোল পাননি, তবুও তার নৈপুণ্যে মুগ্ধ হয় সমর্থকরা। স্টেডিয়ামে গর্জে ওঠে স্লোগান— ‘ফ্রাঙ্কো, মাস্তান্তুয়োনো, লোলোলোলো!’

রিয়াল কোচ জাবি আলোনসোও অভিষেক নিয়ে ভীষণ আশাবাদী, ‘ফ্রাঙ্কো আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। ওর মধ্যে রিয়ালের ভবিষ্যৎ লুকিয়ে আছে।’

উল্লেখ্য, রিভার প্লেটের ঘর থেকেই উঠে আসেন মাস্তান্তুয়োনো। অল্প বয়সেই আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি গায়ে খেলে ফেলেছেন তিনি। এবার রিয়ালের সাদা জার্সিতে নাম লিখে ইউরোপীয় মঞ্চে নতুন এক অধ্যায়ের সূচনা করলেন আর্জেন্টিনার ‘মাস্তান’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X