কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

‘গণতন্ত্রের জন্য আরও কঠিন পথ পাড়ি দিতে হতে পারে’

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। পুরোনো ছবি
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। পুরোনো ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণআন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। এ জন্য আরয কঠিন পথ অতিক্রম করতে হতে পারে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, বাকশালের অন্ধকার অঞ্চল থেকে আলোকিত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তে ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এত অল্প সময়ে তিনি মানুষকে দিয়েছিলেন নিরাপত্তা, স্বস্তি ও বেঁচে থাকার নিশ্চয়তা। কিন্তু তা চক্রান্তকারীরা সহ্য করতে পারেনি। তাই তাকে হত্যা করা হয়।

তিনি বলেন, এই দেশকে আবারও ষড়যন্ত্রের অন্ধগলিতে ঠেলে দেওয়া হয়েছিল। ১৬ বছর ধরে ৭৫ সালের পতিত ফ্যাসিবাদ নতুন রূপে ক্ষমতাসীন হয়েছিল। দেশ শাসন করেছিল দুঃশাসন, গুপ্তহত্যা, বিরোধী রাজনীতিকে ধ্বংসের চেষ্টা, সংবাদপত্রকে পদদলিত করা আর ভিন্নমতের রাজনীতিকে দমনের মাধ্যমে।

রিজভী দাবি করেন, ছাত্র-জনতার আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলনকে সুসংগঠিত করেছেন। তবে গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। এ জন্য আরও কঠিন পথ অতিক্রম করতে হতে পারে।

তিনি বলেন, আমাদের এখনো কাজ শেষ হয়ে যায়নি, গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আমাদেরকে হয়তো আরও বিপদসংকূল পথ অতিক্রম করতে হতে পারে। এই কারণে আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং জাতীয়তাবাদী শক্তি প্রস্তুত থাকতে হবে। আমাদের অবাধ, সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত হয়নি। আমরা নানা ধরনের চক্রান্তের কথা শুনি। নানা ধরনের মাস্টারপ্ল্যানের কথাও শুনি।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক জিকে গউস প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১০

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১১

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১২

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৩

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৪

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৫

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৬

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৮

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৯

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X