বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০৭:৩২ এএম
অনলাইন সংস্করণ

আজ কী ঘটতে পারে আপনার ভাগ্যে, জেনে নিন রাশিফলে

আজ কী ঘটতে পারে আপনার ভাগ্যে, জেনে নিন রাশিফলে

দৈনন্দিন জীবনে অনেকেই রাশিফল মেনে থাকেন। যাপিত জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা রাশিচক্রের রহস্য উন্মোচনে উন্মুখ। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব ও গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এ কারণেই প্রত্যেকের রাশিফল আলাদা আলাদা।

আজ রবিবার (১৩ আগস্ট) ভাগ্যরেখা অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছে জ্যোতিষশাস্ত্র? আসুন, জেনে নিই আজকের রাশিফল—

(মেষ | ২১ মার্চ-২০ এপ্রিল)

দ্বিধাদ্বন্দ্ব পরিহার করুন। অস্থিরতা নিয়ন্ত্রণে রাখুন। পদক্ষেপ নেওয়ার আগে ধীরস্থির হোন। বিনিয়োগে সতর্ক হোন।

(বৃষ | ২১ এপ্রিল-২০ মে)

বিনিয়োগ-সংক্রান্ত বিষয়ে সফলতা পাবেন। ভালোবাসার বন্ধন দৃঢ় হবে। কাজে বিশৃঙ্খল অবস্থা হতে পারে আজ। আর্থিক যোগাযোগ ও ভ্রমণ শুভ।

(মিথুন | ২১ মে-২০ জুন)

আত্মবিশ্বাসী মানসিকতার জন্য পেশাগত কাজে সফলতা পাবেন। পারিবারিক জীবনে একঘেয়েমি ভর করবে। আর্থিক বিষয় ও ভ্রমণ শুভ।

(কর্কট | ২১ জুন-২০ জুলাই)

পারিবারিক জীবনে মতানৈক্য এড়িয়ে চলুন। গোপনীয়তা বজায় রাখুন। বিনিয়োগে সফলতা পাবেন। ভ্রমণ শুভ।

(সিংহ | ২১ জুলাই-২০ আগস্ট)

পরিকল্পনা অনুযায়ী সফলতা পাবেন। কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। স্পষ্ট কথা বলার জন্য সমস্যা হতে পারে।

(কন্যা | ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর)

পারিবারিক কারণে ব্যয় বাড়বে। কেউ দূরে ভ্রমণের সুযোগ পাবেন। সেবাপরায়ণ মানসিকতার জন্য প্রশংসিত হবেন।

(তুলা | ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

পেশাগত ও ব্যবসায়িক উন্নতির সুযোগ হবে। কিছু সমস্যার সমাধান হবে আজ। ভ্রমণ শুভ। নেতিবাচক লোকজন থেকে দূরে থাকুন।

(বৃশ্চিক | ২৩ অক্টোবর-২১ নভেম্বর)

আবেগ প্রকাশে মধ্যম পন্থা অনুসরণ করুন। ব্যবসা-বাণিজ্য, চাকরি ও কৃষিতে সফলতা পাবেন। যানবাহনে সতর্ক থাকুন।

(ধনু | ২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

জ্ঞান-বিজ্ঞান চর্চায় যুক্তদের জন্য ভালো সময়। দোদুল্যমান মানসিকতা সফলতা লাভের অন্তরায় হতে পারে। ভ্রমণের সুযোগ হবে।

(মকর | ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

কর্মে উপযুক্ত মূল্যায়ন পাবেন। সাবধানি হওয়ার কারণে অনেকে আপনাকে ভুল বুঝতে পারে। রোমান্স ও ভ্রমণ শুভ।

(কুম্ভ | ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

পারিবারিক জীবনে উদাসীন হবেন না। পেশাগত কাজে সময়কে গুরুত্ব দিন। রোমান্টিক সম্পর্ক ও আর্থিক যোগাযোগ শুভ।

(মীন | ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

ব্যক্তিগত বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিলে ভালো হবে। অনিশ্চিত বিষয় নিয়ে বিচলিত হবেন না। প্রিয়জনের সঙ্গে আজ মানিয়ে চলুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১০

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১১

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১২

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৩

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৪

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৫

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৬

পর্তুগালের একাদশ ঘোষণা

১৭

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৮

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৯

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

২০
X