কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ০১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

আজ ‘ধন্যবাদ’ জানানোর দিন

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

আমাদের জীবন বিভিন্ন মানুষের ছোট ছোট সহযোগিতায় সুন্দর হয়, সহজ হয়। কিন্তু আমরা মুখ ফুটে তাদের ক’জনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি! কতজনকে বলি, ‘আপনাকে ধন্যবাদ’। যে মানুষটি আপনার জীবনকে সুন্দর করে তুলেছে তাকে আজ ধন্যবাদ জানাতে পারেন। এটুকু কৃতজ্ঞতা তিনি আশা করতেই পারেন। তাই আজকের দিনটি মিস করবেন না। তাকে বলুন, পাশে থাকার জন্য ‘তোমাকে ধন্যবাদ’। কারণ, আজ ‘থ্যাঙ্ক ইউ ডে’।

প্রতি বছর ১১ জানুয়ারি ‘তোমাকে ধন্যবাদ’ বা ‘থ্যাঙ্ক ইউ ডে’ পালন করা হয়। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়, যে মানুষটি আমাদের জীবনকে সুন্দর করে তুলেছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আর তা যদি বছরের শুরুতে হয়, তাহলে এর চেয়ে ভাল আর কী হতে পারে?

প্রাচীনকাল থেকেই সমাজের মানুষ একে অপরের সঙ্গে নানাভাবে যোগাযোগ করে আসছে। মিশরীয়রা প্যাপিরাস শিটে লিখতেন এবং চীনারা কাগজে লিখতেন। তারা বন্ধুদের এভাবে শুভেচ্ছা বার্তা পাঠাতেন। ‘ধন্যবাদ’ শব্দটির উৎপত্তি ৪৫০ থেকে ১১০০ খ্রিস্টাব্দের মধ্যে বলে মনে করা হয়। ১৪০০-এর দশকে ইউরোপীয়রা পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে শুভেচ্ছা কার্ড বিনিময় শুরু করেন। ধারণা করা হয় তখন এসব কার্ডে ‘ধন্যবাদ’ বা ‘থ্যাঙ্কস’ লেখার প্রচলন শুরু হয়েছিল।

ইউরোপীয়ানরা শুভেচ্ছা কার্ড ব্যবহার শুরুর অনেক পরে জার্মান লুই প্রাং মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসিত হন। ১৮৭৩ সালের ক্রিসমাসে তিনি ম্যাসাচুসেটসের বোস্টনে শুভেচ্ছা কার্ড তৈরি ও বিক্রি করেন। ১৮৭৪ সালে তিনি পুরো যুক্তরাষ্ট্রে ক্রিসমাস কার্ড তৈরি ও বিক্রি করেন। তারপর থেকে এগুলোর চাহিদা বাড়তেই থাকে। কিন্তু, ‘ধন্যবাদ’ বলার অভ্যাসটি ষোড়শ ও সপ্তদশ শতাব্দীর বাণিজ্যিক বিপ্লবের সময় শুরু হয়েছিল। তখন এটি মধ্যবিত্ত শ্রেণির মাঝে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। ধীরে ধীরে অফিস থেকে শুরু করে দোকানেও ছড়িয়ে পড়ে। গত ৫০০ বছর ধরে এর ব্যবহার সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।

দিনটি উদযাপনের সবচেয়ে ভালো উপায় পছন্দের মানুষকে লিখুন ‘তোমাকে ধন্যবাদ’। ফেসবুকের ইনবক্সে, কিংবা মেইলে তাকে শুভেচ্ছা জানান। কোনো বিশেষ দিনের কথা স্মরণ করিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে লিখুন ‘তোমাকে ধন্যবাদ’। মনে রাখবে ধন্যবাদ একটি জাদুকরী শব্দ। আর এটি মানুষের আত্মবিশ্বাস বাড়ায়। তেমনি ওই পক্ষের মানুষটির সঙ্গেও সম্পর্কের উষ্ণতা বাড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন বয়সে মানুষ সবচেয়ে সুখী থাকে? জানাল গবেষণা

জার্মানির সাড়ে ৭ কিলোমিটার পতাকা বানালেন কৃষক

বিশ্বকাপ শুরুর আগের দিন বিক্ষোভে উত্তাল মেক্সিকো

একে অপরের বিরুদ্ধে মামলা করে স্বামী-স্ত্রী দুজনই কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে তুমুল সংঘর্ষ, নিহত ১

 বিশ্বকাপের গান গাইলেন বিজয় মামুন

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা খুন

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

১০

প্রিমিয়ারে টেইলর সুইফটের চমক,আলোচনায় 'টয় স্টোরি ৫'

১১

ক্রিমিয়ায় ঐতিহাসিক জাদুঘরে ইউক্রেনের ড্রোন হামলা

১২

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রাণ দিলেন রাবি শিক্ষার্থী

১৩

নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি প্রতিনিধি হওয়ার দৌড়ে আবের কাওয়াস

১৪

র‍্যাঙ্কিংয়ে নাহিদ রানার বড় লাফ

১৫

খেলায় চরম বিশৃঙ্খলা, ৮ লাল কার্ড দেখল ব্রাজিল

১৬

ভবিষ্যৎ শান্তিরক্ষা মিশন হবে আধুনিক ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

১৭

৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

১৮

দুর্বৃত্তের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ আহত ২

১৯

শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতার অভিযোগে ৪৭ জনের সম্পদ জব্দ ইরানের

২০
X