বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ১১:৫০ এএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুর ওপর বিশ্বাস রাখতে পারছে না ইসরায়েলিরা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইরানে চলমান হামলা নিয়ে ইসরায়েলিরা কী ভাবছেন এ বিষয়ে জানিয়েছেন ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ। তিনি জানান, ইসরায়েলিরা ইরানে হামলার পক্ষে, তবে তারা নেতানিয়াহুর ওপর বিশ্বাস রাখতে পারছে না।

ওরি গোল্ডবার্গ জানান, অনেক দিন ধরেই ইসরায়েলিরা ইরানকে তাদের প্রধান শত্রু বলে মনে করে। এর প্রধান কারণ, ইরান দীর্ঘদিন ধরে হামাস ও হিজবুল্লাহকে অর্থ ও সামরিক সহায়তা দিয়ে আসছে। তাই ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধকে সাধারণভাবে ইসরায়েলি জনগণ অনেকটা সমর্থন করে।

তিনি বলেন, ‘অন্যদিকে, নেতানিয়াহুর সরকারের ওপর মানুষের খুব একটা বিশ্বাস নেই। ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে তিনি অনেক সমস্যায় আছেন।’

গোল্ডবার্গ বলেন, ‘এই যুদ্ধের শেষ কোথায় বা কীভাবে- সেটা নিয়ে কোনো পরিষ্কার ধারণা নেই কারও এখনও।’

তিনি আরও বলেন, যদিও সাধারণ মানুষের নেতানিয়াহুর ওপর আস্থা নেই, তবে তারা বিশ্বাস করে ইসরায়েলি সেনাবাহিনী সঠিকভাবে এ অভিযান চালাতে পারবে।

এদিকে মার্কিন কর্মকর্তারা বলছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চাইছিলেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট তা অনুমোদন দিতে অস্বীকৃতি জানান।

সংঘাতে ইরানে কমপক্ষে ২২৪ জন নিহত ও ১ হাজার ২৭৭ জন আহত হয়েছেন, যাদের বেশির ভাগই সাধারণ মানুষ। অপরদিকে, ইসরায়েলে ১৪ জন নিহত ও ৩৮০ জন আহত হয়েছে।

আলজাজিরা, সিএনএন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১০

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১১

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১২

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৩

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৪

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৫

পর্তুগালের একাদশ ঘোষণা

১৬

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৭

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৮

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

২০
X