কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ১১:০২ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৫, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

খামেনির ওপর হামলার বিষয়ে যে অবস্থান নিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি : সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীও নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার সাম্প্রতিক একটি পরিকল্পনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্র সরকারের দুই কর্মকর্তা। বার্তা সংস্থা রয়টার্সকে তারা এ তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তাদের একজন, যিনি সিনিয়র মার্কিন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পরিচিত, বলেন, ‘ইরানিরা কি এখনো কোনো আমেরিকানকে হত্যা করেছে? না। তাই এর আগে আমরা রাজনৈতিক নেতৃত্বকে হত্যার কোনো আলোচনা করছিও না।’

এই কর্মকর্তা আরও জানান, ইসরায়েল যখন ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে বড় ধরনের সামরিক হামলা চালায়, তখন থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ পর্যায়ে নিয়মিত যোগাযোগ চলছে।

সূত্র অনুযায়ী, ইসরায়েল জানিয়েছিল তারা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার সুযোগ পেয়েছে, কিন্তু ট্রাম্প সেই পরিকল্পনা বাতিল করতে বলেন। যদিও ট্রাম্প সরাসরি এই বার্তা দিয়েছেন কি না, সে বিষয়ে কর্মকর্তারা স্পষ্ট কিছু বলেননি।

তবে জানা গেছে, ট্রাম্প সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

রয়টার্সের এই প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে নেতানিয়াহু ফক্স নিউজের একটি অনুষ্ঠানে বলেন, ‘অনেক সময় এমন অনেক মিথ্যা রিপোর্ট আসে যেগুলো আসলে কখনো ঘটেইনি, আমি এ নিয়ে কোনো মন্তব্য করব না।’

তিনি আরও বলেন, আমরা যা প্রয়োজন মনে করি, তাই করব। আর আমি মনে করি যুক্তরাষ্ট্র জানে তাদের জন্য কী ভালো।

অন্যদিকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি এখনো ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পথ খোলা রাখতে চান। এই আলোচনার অংশ হিসেবে রোববার ওমানে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু ইসরায়েলি হামলার কারণে তা বাতিল হয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১১

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১২

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৩

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৫

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৭

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

২০
X