কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০৮:৩৪ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৫, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

দুদিনে ইসরায়েলের কতটি ড্রোন ভূপাতিত করেছে জানাল ইরান

ইসরায়েলি ড্রোন। ছবি : সংগৃহীত
ইসরায়েলি ড্রোন। ছবি : সংগৃহীত

ইরানের আকাশসীমা লঙ্ঘনের সময় ইরানি সীমান্তরক্ষীরা ইহুদিবাদী ইসরায়েলের ৪৪টি ড্রোন এবং এফপিভি ভূপাতিত করেছে। ইরানের একজন জ্যেষ্ঠ কমান্ডারের বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে।

ইরানের ফারাজা সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ-আলী গৌদারজি বলেছেন, ইরান সীমান্তের কাছে ড্রোনগুলো শনাক্ত করার পর ধ্বংস করা হয়েছে।

গৌদারজি রোববার এক বিবৃতিতে বলেন, আমাদের আকাশসীমায় প্রবেশের চেষ্টাকালে গত ৪৮ ঘণ্টায় দখলদার ইসরায়েলের ৪৪টি ড্রোন এবং মাইক্রো-ইউএভি ধ্বংস করেছে সীমান্তরক্ষীরা।

গৌদারজি আরও বলেন, আমাদের সাহসী সীমান্তরক্ষীরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সীমান্ত রক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং সন্ত্রাসী গোষ্ঠী, সশস্ত্র চোরাচালানকারী বা শত্রুপক্ষের যে কোনো অনুপ্রবেশের কঠোর জবাব দেবে তারা।

এদিকে রোববার বিকেলে ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে, ইসরায়েলের দিকে নতুন করে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এবারই প্রথম দিনের আলোয় হামলা শুরু করেছে ইরান।

ইসলামিক রিপাবলিকের সামরিক মুখপাত্র বলেছেন, ইরানের পরবর্তী হামলাগুলো আরও কঠিন এবং বড় পরিসরে চালানো হবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X