কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মোসাদের দুই গুপ্তচরকে আটক করেছে ইরান

ইরানের নিরাপত্তা কর্মীরা। ছবি : সংগৃহীত
ইরানের নিরাপত্তা কর্মীরা। ছবি : সংগৃহীত

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ত দুই ব্যক্তিকে আটক করেছে ইরান। বিস্ফোরক ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস প্রস্তুতরত অবস্থায় হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী।

দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, আটকদের ইরানের আলবোর্জ প্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ইরানের নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ওই দুই ব্যক্তি ‘বিদেশি নির্দেশনায়’ নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় যুক্ত ছিল। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, ইলেকট্রনিক সরঞ্জাম এবং সন্দেহজনক নথিপত্র উদ্ধার করা হয়েছে।

আটকদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি, তবে তাদের দেশীয় আইনে সন্ত্রাসবাদ, বিদেশি গোয়েন্দা সংস্থার সহযোগিতা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নের অভিযোগে বিচার করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিন ধরে ছায়াযুদ্ধে জড়িয়ে থাকা ইরান অতীতেও বহুবার মোসাদ-সংশ্লিষ্ট সন্দেহে ব্যক্তি গ্রেপ্তার ও কখনো কখনো মৃত্যুদণ্ড কার্যকর করেছে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নস্যাৎ করতে গিয়ে যেসব নাশকতা ও গুপ্তহত্যা সংঘটিত হয়েছে, তার পেছনে মোসাদের হাত রয়েছে বলে দাবি করে আসছে তেহরান।

২০২০ সালে তেহরানে ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেহকে হত্যার জন্যও ইসরায়েলকে দায়ী করেছিল দেশটি। এছাড়াও একাধিকবার নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে মোসাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে দাবি করে ইরানের গোয়েন্দা বিভাগ।

সর্বশেষ এ ঘটনার মাধ্যমে দেশটির নিরাপত্তা সংস্থাগুলোর সতর্ক নজরদারি ও মোসাদবিরোধী তৎপরতার আরেকটি দৃষ্টান্ত প্রকাশ পেল।

ইরান ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক কয়েক দশক ধরেই চরম বৈরিতায় পরিণত হয়েছে। পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং সিরিয়া ও লেবাননের মতো তৃতীয় পক্ষের মাটিতে ছায়াযুদ্ধের মাধ্যমে এই উত্তেজনা দীর্ঘদিন ধরে চলমান।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১০

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১১

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১২

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

১৩

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৪

ভোলায় থ্রি-হুইলার বন্ধের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

১৫

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা: ইসি মাছউদ

১৬

রহস্যময় পাকিস্তান সফরে নাজনীন নীহা

১৭

ঢাকায় ইউনিভার্সিটি অব ক্যানবেরার শাখা স্থাপনের পরিকল্পনা

১৮

নিজের চরকায় তেল দাও, কেন? কাদের ইঙ্গিত করলেন নেইমার

১৯

সাহাবুদ্দিনের পদত্যাগে ফ্যাসিবাদের ছায়া দূর হয়েছে: জামায়াত আমির

২০
X