কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২০ এএম
অনলাইন সংস্করণ

ভ্যালেন্টাইনস্ ডে’তে কীভাবে প্রপোজ করবেন ক্রাশকে?

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আর বেশিদিন নেই বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে আসতে। প্রেমের ডিকশনারির এই শব্দটির গুরুত্ব যে কতটা তা অন্তত তরুণ প্রজন্মের থেকে ভালো কে জানে। শুধু তাদের কাছেই নয় সব বয়সীদের কাছে এটি একটা অন্যরকম দিন। কারও কাছে যেমন এই দিনটা রঙিন, তেমনি কারও কারও কাছে নস্টালজিক।

সারাবছর যতই প্রেমের ভাব আদান প্রদান হোক না কেন ভালোবাসা দিবসের জন্য থাকে আলাদা প্রস্তুতি। প্রথম প্রেম হলে তো কথাই নেই। নিজের পছন্দের মানুষকে ভালোবাসার কথা জানানোর জন্য মনের ভেতর চলতে থাকে নানা ভয়-সংকোচ। কীভাবে প্রস্তাব দেওয়া যায়, পছন্দের মানুষ যদি না বলে দেয়, আর কত দুশ্চিন্তা ঘুরপায় খায় মনের ভেতর। এই সব দুশ্চিন্তা মাথা থেকে সরিয়ে, জেনে নিন পছন্দের মানুষকে মনের কথা বলার সহজ উপায়।

হাতে লেখা চিঠি

চিঠি লেখার দিন আর নেই। আজকাল মনের কথা জানাতে ভরসা টেক্সট, ইমোজি আর সোশ্যাল মিডিয়া পোস্ট। কিন্তু হাতে লেখা চিঠির মূল্য আজও বদলায়নি। মনের কথা যদি নিজের হাতে লিখে জানান, তাকে প্রত্যাখ্যান করে এমন সাধ্যি কার। পছন্দের মানুষের মন জয় করতে এই টোটকা দারুণ কার্যকর।

সৃজনশীল প্রস্তাব

আজকাল গতানুগতিক প্রেম কাহিনিতে কেউ আর বিশ্বাসী নন। সুতরাং, পছন্দের মানুষের মন জয় করতে হলে আপনাকেও কিছুটা ভিন্নধর্মী উপায় কাজে লাগাতে হবে। ক্রাশের জন্য একটা প্লে-লিস্ট তৈরি করে সেটা তাকে উপহার দিতে পারেন। ফিটনেস ফ্রিক হলে দু’জনে মিলে শহরের ম্যারাথনে যোগদান করুন। এই ডেটে টুক করে জানিয়ে দিন মনের কথা।

ডেটে নিয়ে যান

মনের কথা বলতে হলে ডেটে নিয়ে যেতেই হবে। তবে, সরাসরি বলতে একটু কিন্তু দিধাবোধ করতে পারেন। তাই ছলে-বলে-কৌশলে তাকে দেখা করার জন্য বলুন। সেখানে একদম ছিমছাম ভাবে প্রপোজ় করুন। আজকাল জাঁকজমকপূর্ণ ডেটিং কেউ পছন্দ করে না। দু’কাপ চা ও হাতিরঝিলের পাড়ে কিন্তু ডেট হতে পারে।

সরাসরি প্রপোজ় করুন

মনের কথা বলতে গিয়ে সাত-পাঁচ ভাববেন না। সরাসরি মনের কথা বলে দিন। ক্রাশ হ্যাঁ বা না কী বলবে, সে নিয়ে ভাববেন না। শুধু যখন মনের কথা বলবেন, তখন সৎ থাকবে এবং নম্র ভাবে কথা বলবেন। এ ভাবে প্রপোজ় সামনাসামনি বসেও করতে পারেন, আবার কল কিংবা টেক্সটেও মনের কথা বলতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে আসা ১৬ ড্রাম ইউএসপি কেমিকেল জব্দ করল বিজিবি

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ভাঙ্গা স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে হত্যা মামলা, বিলুপ্ত কমিটি

খামেনির জানাজায় আসা তীর্থযাত্রীদের জন্য ৫ হাজারের বেশি স্কুল খুলে দিল ইরান

‘অ্যান্টি টেররিজম’ ও ‘কাউন্টার টেররিজমের’ হচ্ছে নতুন নাম, বাড়ছে দায়িত্ব

শত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

দেশে বাড়ছে জ্বালানি তেলের মজুত

পে-স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা, কোন গ্রেডের বেতন কত

ঘর পোড়ার মধ্যে আলু পোড়া

ফুটবল খেলা নিয়ে তর্ক, ঘুসিতে যুবকের নাকের হাড় ভাঙার অভিযোগ

১০

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া, সামনে সুইজারল্যান্ড

১১

আজকের স্বর্ণের বাজারদর

১২

বিয়ে করলেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি

১৩

ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল কিশোরের

১৪

ভূমিকম্পে পা হারানো শিশুর মুখে হাসি ফোটালেন রোনালদো

১৫

জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী

১৬

যুবলীগ নেতাকে আটকের পর ‘ছেড়ে দিল’ পুলিশ

১৭

গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা 

১৮

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৭

১৯

খামেনির শেষ বিদায়ে তেহরানে কোটি মানুষের ঢল

২০
X