বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৬ এএম
অনলাইন সংস্করণ

১২ ফেব্রুয়ারি : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।

আজ বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১১৩০ - পোপ দ্বিতীয় ইনোসেন্ট নির্বাচিত হন।

১৪২৯ - হেরিংসের যুদ্ধে ইংরেজদের কাছে ফরাসিরা পরাজয়বরণ করে।

১৫০২ - ভাস্কো দা গামা পর্তুগালের লিসবন থেকে ভারতের দিকে তার দ্বিতীয় নৌ যাত্রা শুরু করেন।

১৫৫৪ - ৯ দিন ধরে ইংল্যান্ডের সিংহাসন দাবির এক বছর পর লেডি জেন গ্রেকে রাজদ্রোহিতার অভিযোগে শিরশ্ছেদ করা হয়।

১৬৩৫ - দারাশিকোহ কান্দাহারের বিরুদ্ধে তৃতীয় অভিযান চালান।

১৭০০ - গ্রেট নর্দান ওয়ার শুরু হয়।

১৭৩৩ - ওগলেথর্প জর্জিয়া প্রতিষ্ঠা করেন।

১৭৮২ - মাদ্রাজে ব্রিটিশ ও ফ্রান্স বাহিনীর যুদ্ধ হয়।

১৮১৮ - স্পেন থেকে স্বাধীনতা পায় চিলি।

১৮৩২ - ইকুয়েডর কর্তৃক গালাপাগোস দ্বীপপুঞ্জ একীভূত হয়।

১৮৫৫ - মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

১৮৭৭ - প্রথম টেলিফোনে সংবাদ প্রদান শুরু হয়।

১৮৭৮ - ব্রিটিশ আবহাওয়া দপ্তর সর্বপ্রথম সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদন ইস্যু করে।

১৮৮৯ - লন্ডন কান্ট্রি কাউন্সিল গঠিত হয়।

১৯১২ - চীনের সম্রাট পুইয়ের পদত্যাগ।

১৯১২ - মাঞ্চু রাজতন্ত্র উৎখাতের পর চীন প্রজাতন্ত্রে পরিণত হয়।

১৯২১ - জর্জিয়ায় বলশেভিকদের বিদ্রোহ।

১৯৪৫ - ইয়াল্টা সম্মেলন শেষ হয় এবং সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন জাপানের বিরুদ্ধে যুদ্ধে যোগদানে একমত হয়।

১৯৬১ - শুক্র গ্রহের দিকে সোভিয়েত ইউনিয়ন কর্তৃক ভেনেরা ১ উৎক্ষেপণ।

১৯৭০ - কায়রোতে ধাতব কারখানায় বিমান হামলা চালায় ইসরায়েল। ৭০ বেসামরিক মিসরীয় নিহত হন।

১৯৭২ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় ইতালি।

১৯৭৩ - উত্তর ভিয়েতনাম প্রথম মার্কিন যুদ্ধবন্দি দলকে মুক্তি প্রদান করে।

১৯৮১ - কক্সবাজারে সামুদ্রিক ঝড়ে ২০ জনের প্রাণহানি ঘটে।

১৯৯৩ - টেস্ট ক্রিকেটে ৪শ ইউকেট ও ৫ হাজার রান সংগ্রহের রেকর্ড গড়েন কপিল দেব।

১৯৯৬ - প্যালেস্টাইন অথরিটির রাষ্ট্রপতি পদে শপথ নেন ইয়াসির আরাফাত।

১৯৯৭ - বাংলাদেশ-ভারত পানি চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৯৮ - বিমান দুর্ঘটনায় সুদানের প্রথম ভাইস প্রেসিডেন্ট লে. জে. আল বুজায়ের ও তথ্যমন্ত্রী ইব্রাহিম নিহত হন।

১৯৯৯ - অভিশংসনের অভিযোগ থেকে অব্যাহতি পান মার্কিন প্রেসিডেন্ট ক্লিনটন।

জন্ম

১০১৪ - জার্মানি ও ইতালির রাজা কনরাড।

১৫৬৭ - ইংরেজ সুরকার ও কবি থমাস চেম্পিয়ন।

১৭৯৪ - রুশ দাবাড়ু ও সুরকার আলেক্সান্ডার পেত্রভ।

১৮০৯ - বিবর্তনবাদের জনক চার্লস ডারউইন।

১৮০৯ - মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি আব্রাহাম লিংকন।

১৯০০ - ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক মধু বসু।

১৯১১ - বিচারপতি ও বুদ্ধিজীবী সৈয়দ মাহবুব মোর্শেদ।

১৯১৫ - মিয়ানমারের স্বাধীনতা সংগ্রামী আউং সান।

১৯১৯ - ভারতের বাঙালি পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়।

১৯৪৩ - বাংলা সাহিত্যের শক্তিমান কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস।

১৯৫১ - পাকিস্তান শব্দের প্রবক্তা চৌধুরী রহমত আলি।

মৃত্যু

১৮০৪ - জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট।

১৮৭৮ - ব্রিটিশ ভারতে শিক্ষাবিস্তারে পুরোধা ব্যক্তিত্ব আলেকজান্ডার ডাফ।

১৯৬১ - বাঙালি সাহিত্যিক এবং বিশিষ্ট আইনজীবী অতুলচন্দ্র গুপ্ত।

১৯৭৫ - সাম্যবাদী ধারার বাঙালি কবি মহীউদ্দিন।

১৯৭৮ - প্রখ্যাত বাঙালি শিশুসাহিত্যিক খগেন্দ্রনাথ।

১৯৮০ - প্রখ্যাত ভারতীয় বাঙালি ইতিহাসবিদ অধ্যাপক রমেশচন্দ্র মজুমদার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউফলে অতিবর্ষণে সুলতানাবাদ সড়কের বেহাল অবস্থা

উখিয়ায় পৃথক স্থান থেকে দুটি বার্মিজ অজগর উদ্ধার, পরে অবমুক্ত

বগুড়ায় প্রশিক্ষণ এলাকা পরিদর্শনে সেনাপ্রধান

মাদক রাখতে বাঁধা দেওয়ায় ৬ জনকে কুপিয়ে জখম, আটক ১

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড

টেকসই ব্যাংকিং নিশ্চিতে ট্রেড ফাইন্যান্সের আধুনিকায়ন অপরিহার্য: বিআইবিএম

মানহীন-ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য / ডিএসসিসির মামলায় ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ক‌্যানসার আক্রান্ত শিক্ষক সাজু বাঁচতে চান

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

৯৬ বছরের ইতিহাসে যা কোন দল পারেনি এবার কি তাই করে দেখাবে স্পেন?

১০

শান্তিরক্ষা মিশনে জ্ঞান ও উদ্ভাবনী পদ্ধতির ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১১

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

১২

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

১৩

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

১৪

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৫

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

১৬

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

১৭

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

১৮

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

১৯

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

২০
X