বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০৬:২৯ এএম
অনলাইন সংস্করণ

জেনে নিন কী আছে আপনার ভাগ্যে

জেনে নিন কী আছে আপনার ভাগ্যে

দৈনন্দিন জীবনে অনেকেই রাশিফল মেনে থাকেন। যাপিত জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা রাশিচক্রের রহস্য উন্মোচনে উন্মুখ। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব ও গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এ কারণেই প্রত্যেকের রাশিফল আলাদা আলাদা।

আজ মঙ্গলবার (২২ আগস্ট) ভাগ্যরেখা অনুযায়ী দিনটি কেমন কাটতে পারে? কী বলছে জ্যোতিষশাস্ত্র? আসুন, জেনে নিই আজকের রাশিফল—

মেষ | ২১ মার্চ-২০ এপ্রিল কাজের চাপ বাড়বে। বিনিয়োগে সফলতা আসবে। বিদেশ যাত্রার সুযোগ হতে পারে। রোমান্স শুভ।

বৃষ | ২১ এপ্রিল-২০ মে পারিবারিক শান্তি বাড়বে। দুর্ঘটনার ব্যাপারে সচেতন থাকার চেষ্টা করবেন। রাগ, ক্ষোভ, হতাশা নিয়ন্ত্রণে রাখুন আজ।

মিথুন | ২১ মে-২০ জুন আমদানি-রপ্তানিতে সম্পৃক্তদের জন্য শুভ সময়। মানসিক পরিশ্রমের পাশাপাশি শারীরিক পরিশ্রমও বাড়ান। দাম্পত্যে মতানৈক্য এড়িয়ে চলুন।

কর্কট | ২১ জুন-২০ জুলাই নতুন পরিকল্পনায় সাফল্য লাভ করবেন। কর্মক্ষেত্রে চাপের সম্মুখীন হবেন। বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝি হতে পারে।

সিংহ | ২১ জুলাই-২০ আগস্ট নতুন কাজের পরিকল্পনায় সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে বিভিন্নমুখী চাপে পড়বেন। পারিবারিক ও বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝি হতে পারে।

কন্যা | ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর যানবাহনে সতর্ক থাকতে হবে। শিক্ষার্থীদের কারও বিদেশ ভ্রমণের যোগ রয়েছে। প্রেমে কিছুটা সতর্ক হতে হবে।

তুলা | ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর টেনশনে থাকবেন। প্রমোশন আটকে যেতে পারে। পারিবারিক বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে। আর্থিক বিষয় শুভ।

বৃশ্চিক | ২৩ অক্টোবর-২১ নভেম্বর হতাশা থেকে বের হতে হবে। চাপে থাকবেন আজ। পারিবারিক ও কাছের মানুষের সঙ্গে দূরত্ব দূর হতে পারে।

ধনু | ২২ নভেম্বর-২০ ডিসেম্বর আর্থিক, পারিবারিক ও সামাজিক; সব বিষয়েই সাবধানে অগ্রসর হওয়া উচিত। কিছু অর্থ ব্যয় হবে, যা অফেরতযোগ্য।

মকর | ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি স্নায়ুবিক দুর্বলতা বাড়বে। অর্থভাগ্য অনুকূলে থাকবে। ব্যবসায়িক যোগাযোগ শুভ। অপ্রত্যাশিত ঝামেলায় জড়াতে পারেন।বিদেশ যাত্রার সুযোগ হতে পারে।

কুম্ভ | ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি পেশাগত কাজে সুনাম বাড়বে। কেউ নতুন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়বেন। গুরুজনের সমস্যা দুশ্চিন্তা কারণ হতে পারে।

মীন | ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ কাজে ব্যস্ততা বাড়বে। আর্থিক যোগাযোগ শুভ। সুখবর পাবেন। শিল্প ও সাংস্কৃতিক কাজে জড়িতদের জন্য অনুকূল সময়।

লিখেছেন: জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী [email protected]

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি স্কুলের এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

মিশর কোচের হাতের ‘এক্স’ আকৃতি কীসের ইঙ্গিত?

দল-মতের ঊর্ধ্বে উঠে সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিতে হবে: ডা. জাহেদ উর রহমান

ইরান ইস্যুতে স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি দিলেন ট্রাম্প

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম / সংসদ ভবনে আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপন দেশের বিরুদ্ধে গভীর চক্রান্ত

স্টেশন পরিষ্কার করে জমানো টাকা নিতেই হামলা, কেড়ে নিল প্রাণ

আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে শিক্ষার্থীকে মারধর

ছেলেকে নিয়ে একসঙ্গে বিষপান, মায়ের মৃত্যু

উগ্রবাদী সন্দেহে দুই সদস্য ফের রিমান্ডে, চারজন কারাগারে

ইতিহাসে প্রথমবার সিনেমার নায়িকা এআই অভিনেত্রী

১০

দেশের জ্বালানি খাতে তুর্কি বিনিয়োগের আগ্রহ, স্বাগত জানাল বাংলাদেশ 

১১

পর্তুগাল ও আয়োজক যুক্তরাষ্ট্রের বিদায়ে টিকিটের দামে ধস

১২

ফিফা বিশ্বকাপ নিয়ে এবার মুখ খুললেন ইরানের প্রেসিডেন্ট

১৩

সুস্থ মানুষকে ‘ক্যানসার রোগী’ সাজিয়ে সরকারি সহায়তা আত্মসাৎ

১৪

কোরআন বুকে জড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন মা

১৫

বিখ্যাত সাহাবি হজরত আলীর (রা.) ১৫টি অনুপ্রেরণামূলক বাণী

১৬

দুর্নীতির অভিযোগে বরখাস্ত, হাইকোর্টের স্থগিতাদেশে আবারও দায়িত্বে কুবি রেজিস্ট্রার

১৭

হাওরে নৌকায় তরুণীকে যৌন নিপীড়ন, গ্রেপ্তার যুবক

১৮

প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

১৯

রেলপথ ৫ ফুট উঁচু করার আশ্বাস রেল প্রতিমন্ত্রীর

২০
X