সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ১২:৩৭ পিএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

আজ ইচ্ছাপূরণের দিন 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ছোটবেলায় মীনা কার্টুন সবাই দেখেছি। তবে মনে দাগ কেটে আছে মীনার সেই ইচ্ছা পূরণের পর্বটা। সেটা দেখে এবার হলেও আপনার মনে হয়েছে, ইসস! আমার যদি একটা দৈত্য থাকতো তাহলেও আমার ইচ্ছাগুলোও পূরণ হতো। দৈত্য থাকুক আর নাই থাকুক আজ কিন্তু চাইলেই আপনি আপনার সব সুপ্ত ইচ্ছা পূরণ করতে পারেন। কারণ আজ ইচ্ছাপূরণের দিন বা ওয়ার্ল্ড উইশ ডে।

মানুষ বাঁচেই তার স্বপ্ন বা ইচ্ছাপূরণের জন্য। সেই ইচছাপূরণের জন্য মানুষ হারতে হারতে জিতে যায়। ইচ্ছা, স্বপ্ন, শখ, আকাঙ্ক্ষা, যাই বলি না কেন, এটিই মানুষের জীবনের জ্বালানি। ব্যক্তিভেদে ইচ্ছাটা বিশাল কিংবা খুব ছোট্ট হতে পারে । কিন্তু এর গুরুত্ব কোনোভাবেই কম কিছু নয়। মানুষ শখ বা স্বপ্নকে তুচ্ছ করে দেখে আসলে শখ কোনো তুচ্ছ করার বিষয় নয়!

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বিশ্ব ইচ্ছা দিবস, যাকে বলা হয় ওয়ার্ল্ড উইশ ডে। স্বপ্নপূরণের এই বিশেষ দিনের সূচনা যুক্তরাষ্ট্রের ‘মেইক অ্যা উইশ ফাউন্ডেশন’-এর হাত ধরে। কিন্তু এর পেছনে রয়েছে এক ছোঁয়াচে গল্প—এক শিশুর ইচ্ছা আর সমাজের উত্তরে দাঁড়িয়ে যাওয়া।

মাত্র সাত বছর বয়সে লিউকোমিয়ায় আক্রান্ত ক্রিস গ্রেসিয়াসের মনে ছিল একটাই স্বপ্ন—পুলিশ হতে চাওয়া। ১৯৮০ সালের এই দিনেই, অ্যারিজোনার পুলিশ বিভাগ তাকে একদিনের জন্য সত্যিকারের পুলিশ অফিসারের সাজে সাজিয়ে সেই ইচ্ছাপূরণ করে।

এরপর ২০১০ সাল থেকে দিনটি আনুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে বিশ্ব ইচ্ছা দিবস হিসেবে । এদিন, যেখানে প্রতিটি স্বপ্নকে সম্মান জানানো হয়, আর বলা হয়—ইচ্ছাগুলো শুধু কল্পনা নয়, বাস্তবও হতে পারে।

পরিশেষে আপনার কাছে মীনার দৈত্য থাকুক আর নাই থাকুক, নিজ দমে নিজের ইচ্ছা পূরণ করতে হবে। মীনার মত শুধু ৩টি নয়, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত স্বপ্নে দেখতে হবে এবং পূরণ করতে হবে। এদিন পূরণ করুন আপনার মনের সব ইচ্ছা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি-এমবাপ্পেকে ছুঁলেন হালান্ড, এমন নজির এই প্রথম দেখল ফুটবল বিশ্বকাপ

বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধুর মৃত্যু

‘এখানেই শেষ...’, বিদায়ের পরই ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নেইমারের

যেভাবে ব্রাজিলের ‘হেক্সা পূরণ’

ব্রাজিলের স্বপ্নযাত্রা থামিয়ে নরওয়ের নতুন ইতিহাস

চোখের জলে বিদায়...

হালান্ডের তাণ্ডবে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজল ব্রাজিলের

হালান্ডের জোড়া গোলে বিদায়ের অপেক্ষায় ব্রাজিল

হালান্ডের গোলে এগিয়ে গেল নরওয়ে

বিশ্বকাপে ৪০ বছর পর যে ‘লজ্জার’ স্বাক্ষী হলো ব্রাজিল

১০

অবশেষে মাঠে নামলেন নেইমার

১১

ব্যাংক থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার নারী

১২

লাল কার্ড দেখেও খেলবেন যুক্তরাষ্ট্রের ফুটবলার, স্বাগত জানালেন ট্রাম্প

১৩

ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচ জিতে শেষ আটে যাবে কে, জানাল অপটা

১৪

পেনাল্টি পেয়েও গোল করতে পারল না ব্রাজিল

১৫

ফেসবুক পোস্টে যুবদল সভাপতির বার্তা

১৬

এটাই শেষ বিশ্বকাপ, রোনালদোর ঘোষণা

১৭

বিজিবিএ’র ২০২৬-২০২৮ মেয়াদের ৬৬ স্থায়ী কমিটি গঠন

১৮

নরওয়ের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১৯

একযোগে ৩৮ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি

২০
X