কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫১ এএম
অনলাইন সংস্করণ

সকালে খালি পেটে পানি খাওয়া কি সত্যিই ভালো?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অনেকেই সকালে ঘুম থেকে উঠে খালি পেটে অনেক পানি পান করেন। ছোটবেলা থেকেই আমরা শুনে এসেছি—সকালে খালি পেটে পানি খাওয়া শরীরের জন্য ভালো। কিন্তু সাম্প্রতিক কিছু গবেষণা ও বিশেষজ্ঞদের মত বলছে, বিষয়টা এতটা সোজাসাপ্টা নয়। খালি পেটে পানি খাওয়া উপকারী হতে পারে, তবে কী পরিমাণে, কীভাবে এবং কী ধরনের পানি খাচ্ছেন—এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ।

ভারতের একজন পরিচিত পুষ্টিবিদ দীক্ষা ভাস্বর সাভালিয়ার মতে, ঘুম থেকে উঠেই ১ লিটারের মতো পানি পান করা শরীরের ওপর চাপ ফেলে। কারণ, তখন শরীরের ভেতরের অঙ্গগুলো ধীরে ধীরে সচল হতে শুরু করে। এমন সময় অতিরিক্ত পানি ঢেলে দিলে মেটাবলিজম বা বিপাক ক্রিয়ার স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হয়।

আরও পড়ুন : গরম খাবারে লেবু দিয়ে খাচ্ছেন? জেনে নিন ফলাফল

আরও পড়ুন : ড্রাগন ফলে ‘টনিক’ চেনার উপায় ও স্বাস্থ্যঝুঁকি জানুন

এ অবস্থায় লিভার, কিডনি এমনকি মস্তিষ্ক পর্যন্ত চাপের মুখে পড়ে যেতে পারে। ফলে দীর্ঘমেয়াদে হজমের সমস্যা, দুর্বলতা বা অন্য স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।

তাহলে কতটা পানি খাওয়া উচিত সে বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, সকালে ঘুম থেকে উঠে ১-২ গ্লাস পানি খেলেই যথেষ্ট। তবে সেটা যেন হয় হালকা গরম বা স্বাভাবিক তাপমাত্রার পানি। একেবারেই ঠান্ডা পানি বা ফ্রিজের পানি খালি পেটে খাওয়া একদম উচিত নয়, কারণ তা হজমে সমস্যা তৈরি করতে পারে।

কীভাবে পানি খাবেন সেটাও গুরুত্বপূর্ণ

শুধু কতটা পানি খেলেন তাই নয়, কীভাবে খেলেন সেটাও শরীরের ওপর প্রভাব ফেলে। বিশেষজ্ঞ দীক্ষা বলছেন, দাঁড়িয়ে পানি খাওয়া শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। এতে কিডনির ওপর চাপ পড়ে, এমনকি অস্থিসন্ধিতে ব্যথাও বাড়তে পারে। তাই পানি পান করার সময় বসে ধীরে ধীরে খাওয়াই সবচেয়ে ভালো।

আরও পড়ুন : তরমুজের বীজ খাওয়া কি নিরাপদ ?

আরও পড়ুন : খালি পেটে দুধ চা খাচ্ছেন? জেনে নিন পুষ্টিবিদের সতর্কবার্তা

সকালে পানি খাওয়া ভালো—তবে তা যেন হয় পরিমিত, উষ্ণ বা স্বাভাবিক তাপমাত্রার, আর ধীরে ধীরে বসে পান করা। অতিরিক্ত পানি খাওয়ার প্রবণতা যদি থাকে, তবে এখনই একটু সাবধান হওয়া দরকার। কারণ, স্বাস্থ্যকর অভ্যাসও কখনো কখনো বেশি হলে বিপদ ডেকে আনতে পারে।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১০

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১১

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১২

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৩

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৪

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৫

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১৬

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১৭

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১৮

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১৯

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

২০
X