কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

খালি পেটে দুধ চা খাচ্ছেন? জেনে নিন পুষ্টিবিদের সতর্কবার্তা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চা আমাদের জীবনের সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছে, যেন এক কাপ চা ছাড়া দিনটাই শুরু হয় না। সকালে ঘুম থেকে উঠে, অফিসে কাজের ফাঁকে, বিকেলে আড্ডায়—সব সময়ই এক কাপ চা যেন স্বস্তির বন্ধু। তবে অনেকেই সকালে ঘুম থেকে উঠে খালি পেটে সরাসরি দুধ চা খেয়ে ফেলেন। এটা অনেকের অভ্যাস হলেও, পুষ্টিবিদরা বলছেন—এই অভ্যাস দীর্ঘমেয়াদে শরীরের ক্ষতি করতে পারে।

চলুন শুনে নেওয়া যাক পুষ্টিবিদ কোয়েল পাল চৌধুরী কী বলছেন খালি পেটে দুধ চা নিয়ে।

চায়ের উপকারিতা কী?

চা হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট–এর উৎস। এটি শরীরের ক্ষতিকর টক্সিন দূর করতে সাহায্য করে এবং প্রদাহ কমায়।

চায়ে থাকা কিছু উপাদান মন ভালো করতে সাহায্য করে—এই কারণেই চা খেলে অনেক সময় মেজাজ ভালো হয়ে যায়। তবে এসব উপকারিতার মাঝেও কিছু নিয়ম না মানলে চা শরীরের জন্য ক্ষতিকরও হতে পারে।

খালি পেটে দুধ চা—সতর্ক থাকুন

পুষ্টিবিদ কোয়েল পাল জানাচ্ছেন, খালি পেটে দুধ চা খাওয়া ঠিক নয়। এতে শরীরে গ্যাস, অ্যাসিডিটি বাড়ে এবং অনেকের ক্ষেত্রে ক্রনিক গ্যাস্ট্রাইটিস পর্যন্ত হতে পারে। অর্থাৎ সকালে খালি পেটে দুধ চা খাওয়া অভ্যাস হয়ে থাকলে, এখনই তা বাদ দেওয়া ভালো।

লিকার চা হতে পারে বিকল্প

খালি পেটে দুধ চা না খেলেও চাইলে লিকার চা (দুধ ছাড়া চা) খাওয়া যেতে পারে। লিকার চায়ে শরীরের সমস্যা হওয়ার আশঙ্কা নেই। তবে খেয়াল রাখতে হবে, লিকার চায়ে চিনি না মেশানোই ভালো। না হলে ওজন বাড়বে এবং রক্তে চিনির মাত্রাও বাড়তে পারে।

খাবার খাওয়ার কতক্ষণ পর চা খাবেন?

পুষ্টিবিদদের মতে, খাবার খাওয়ার অন্তত ৩০ মিনিট পরে দুধ চা খাওয়া নিরাপদ। আর দুধ যদি খুব বেশি চর্বিযুক্ত হয়, তাহলে ফ্যাটলেস দুধ ব্যবহার করার পরামর্শ দেন কোয়েল পাল। এতে ওজন ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

দিনে কত কাপ দুধ চা পান করবেন?

লিকার চা: দিনে ৩-৪ কাপ পর্যন্ত খাওয়া যেতে পারে।

দুধ চা: দিনে ২ কাপের বেশি না খাওয়াই ভালো।

এর বেশি খেলেই গ্যাস, অ্যাসিডিটি, এমনকি লিভার ও কিডনির ওপর চাপ পড়ার আশঙ্কা তৈরি হয়।

চা আমাদের সবার প্রিয়, এটা সত্যি। তবে ভুল সময়ে বা ভুলভাবে চা খেলে উপকারের বদলে ক্ষতিই হতে পারে। তাই যাদের সকালে খালি পেটে দুধ চা খাওয়ার অভ্যাস আছে, এখনই একটু ভাবুন—অভ্যাসটা পাল্টানো দরকার কি না।

সূত্র : এই সময় অনলাইন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১০

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১১

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১২

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

১৩

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১৪

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১৫

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১৬

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১৮

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

২০
X