কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬ এএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ এএম
অনলাইন সংস্করণ

ইউরোপ এখন ইউক্রেন যুদ্ধ থামাতে বাধা দিচ্ছে, অভিযোগ পুতিনের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইউক্রেন সংকটকে ঘিরে ইউরোপের অবস্থানকে যুদ্ধমুখী আখ্যা দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউরোপ যদি যুদ্ধ শুরু করে, তবে রাশিয়া প্রস্তুত আছে। মঙ্গলবার ক্রেমলিনে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকের আগে তিনি এ মন্তব্য করেন।

পুতিন অভিযোগ করেন, ইউরোপ এখন ইউক্রেন যুদ্ধের শান্তি-চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় বাধা দিচ্ছে। মার্কিন প্রস্তাবগুলো এগিয়ে নেওয়ার বদলে তা ব্যাহত করছে।

পুতিন বলেন, ইউরোপীয় ইউনিয়ন এখন এমনভাবে আচরণ করছে যেন তারা রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করতে চায়। তিনি বলেন, আমরা ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে চাই না। কিন্তু যদি ইউরোপ যুদ্ধ শুরু করে, আমরা প্রস্তুত।

রুশ প্রেসিডেন্ট অভিযোগ করেন, কেউ ইউরোপকে শান্তি-আলোচনা থেকে দূরে যেতে বলেনি; বরং ইউরোপ নিজেরাই রাশিয়ার সঙ্গে যোগাযোগ বন্ধ করেছে।

এছাড়া ইউক্রেনকে সহায়তা করা দেশগুলোর জাহাজ যদি রাশিয়ার বিরুদ্ধে সমুদ্রদস্যুতা চালায়, তবে রাশিয়া পাল্টা ব্যবস্থা নিতে পারে বলেও সতর্ক করেন তিনি। পুতিন বলেন, এমন পরিস্থিতি চলতে থাকলে রাশিয়া ইউক্রেনকে সম্পূর্ণভাবে সাগরপথ থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ভবিষ্যৎ শান্তি অবশ্যই টেকসই ও স্থায়ী হতে হবে। অন্যদিকে, হোয়াইট হাউস জানিয়েছে তারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে অত্যন্ত আশাবাদী। সূত্র : শাফাক নিউজ

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X