কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সঙ্গী আপনাকে নিয়ে আগ্রহী নন বুঝবেন যে ৬ আচরণে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সম্পর্ক টিকিয়ে রাখতে ভালোবাসা, সম্মান আর পারস্পরিক বোঝাপড়ার বিকল্প নেই। কিন্তু কখনো কখনো আমরা টেরই পাই না, সঙ্গী যেন আর আগের মতো নেই। কথা কমে যায়, মনোযোগ অন্যদিকে চলে যায়, একসঙ্গে থাকলেও মনে হয় যেন দূরত্ব বাড়ছে।

আরও পড়ুন : বিচ্ছেদের পথে থাকে যেসব ছোট ছোট কারণ

আরও পড়ুন : সঙ্গীর কথা বলা বন্ধ করে দেওয়া শুধু অভিমান নয়, হতে পারে মানসিক নির্যাতন

মনোবিদদের মতে, কেউ যখন তার সঙ্গীর প্রতি আগ্রহ হারাতে শুরু করে, তখন কিছু আচরণে সেটা প্রকাশ পায়। আপনি যদি এমন কিছু লক্ষণ খেয়াল করেন, তাহলে সম্পর্ক নিয়ে সময় থাকতে খোলামেলা আলোচনা করা জরুরি।

চলুন দেখে নিই সেই লক্ষণগুলো কী কী।

ঘনিষ্ঠ হতে না চাওয়া

মানসিক কিংবা শারীরিক ঘনিষ্ঠতা একটি সুস্থ সম্পর্কের স্বাভাবিক অংশ। কিন্তু যদি সঙ্গী আপনাকে এড়িয়ে চলে, একসঙ্গে সময় কাটাতে না চায়, বা ঘনিষ্ঠ হওয়া থেকে দূরে সরে যায়— তবে সেটা হতে পারে আগ্রহ কমে যাওয়ার লক্ষণ। এমন অবস্থায় দুজন মিলে কথা বলাই সবচেয়ে ভালো।

আপনি তার অগ্রাধিকার নন

আপনার সঙ্গী সব কিছুতে ব্যস্ত, কিন্তু আপনাকে সময় দেয় না? ছোট ছোট কাজেও আপনাকে ভুলে যায়, অথচ অন্যদের ব্যাপারে বেশ সচেতন? এই আচরণগুলো ইঙ্গিত দিতে পারে— আপনার গুরুত্ব তার কাছে কমে যাচ্ছে।

সময় চাইলেও না দেওয়া

সম্পর্কে সময় দেওয়া খুবই জরুরি। কেউ যখন আগ্রহ হারিয়ে ফেলে, তখন আপনি চাইলেও সে সময় দিতে চায় না। ‘ব্যস্ত আছি’ বলে এড়িয়ে যায় বারবার। কিন্তু একজন মানুষ চাইলে সময় বের করতেই পারে— ব্যস্ততার অজুহাত সব সময় সত্যি নয়।

খোঁজ নেয় না

সারাদিন আপনি তার কথা ভাবলেন, কিন্তু সে জানতেই চায় না আপনি কী করলেন, কী খেলেন, কেমন আছেন। এমন উদাসীনতা মানসিক দূরত্বের বড় ইঙ্গিত হতে পারে। সম্পর্কের টান থাকলে খোঁজ নেওয়া স্বাভাবিক— যেটা হারিয়ে যাচ্ছে মানে কিছু একটা বদলাচ্ছে।

সবসময় অপমান করে

আপনি যদি দেখেন সঙ্গী আপনাকে প্রায়ই ছোট করে কথা বলছে, আপনার ভুল না থাকলেও আপনাকেই দোষারোপ করছে, এমনকি অন্যদের সামনে আপনাকে অপমান করছে— তবে এটি শুধু আগ্রহ হারানোর নয়, একধরনের মানসিক নিপীড়নও। এটি নিয়ে অবশ্যই সচেতন হওয়া দরকার।

সব কিছুতেই বিরক্তি

আপনি কী পরলেন, কী বললেন, কী করলেন— সব কিছুতেই যেন তার বিরক্তি। আগে যা নিয়ে হাসাহাসি হতো, এখন সেগুলোতেই ঝগড়া বাধে? এটা খুবই স্পষ্ট ইঙ্গিত হতে পারে যে, সে আর আগের মতো আপনার প্রতি আগ্রহী নয়।

তাহলে এখন কী করবেন?

এই লক্ষণগুলো একসঙ্গে বা আলাদাভাবে দেখা যেতে পারে। কিন্তু মানে এই নয় যে সম্পর্ক শেষ। সময় থাকতে খোলাখুলি কথা বলা, একজন থেরাপিস্টের সাহায্য নেওয়া বা নিজেকে সময় দেওয়া— এই পদক্ষেপগুলো সম্পর্ককে আবার প্রাণ দিতে পারে।

আরও পড়ুন : একাকিত্বে বাড়ছে হৃদরোগের ঝুঁকি—সাবধান হোন সময় থাকতেই

আরও পড়ুন : মা-বাবাকে দেখেই শেখে শিশুরা

মনে রাখুন, সম্মান আর আন্তরিকতা ছাড়া কোনো সম্পর্কই টিকে না। নিজেকে ভালোবাসুন এবং সাহস করে নিজের অনুভূতির মূল্য দিন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের আসামি গ্রেপ্তার

ছোট বোনকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেল বড় বোন

রাত থেকে সড়কে কড়াকড়ি, অস্ত্র বহন ও সভা-সমাবেশ নিষিদ্ধ

এক একটি ফুল যেন একেকটি রঙের গল্প

ইরানের এলপিজি রপ্তানি নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

বেগম খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গের বিধানসভায় শোক প্রস্তাব

মায়ের মৃত্যুর খবরে প্রাণ গেল ছেলের, পাশাপাশি দাফন

চূড়ান্ত পর্যায়ে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, চুক্তি কী হবে?

এক বছরের কম সময়ে ফের শাহজালালে আগুন, সকালেই তদন্ত প্রতিবেদন

অবশেষে বিশ্বকাপ খেলতে ইরান দলকে ভিসা দিল যুক্তরাষ্ট্র

১০

বাংলাদেশের ফাইনালসহ টিভিতে আজ যত খেলা

১১

মিছিলের প্রস্তুতিকালে যুবলীগের বদিউজ্জামান আটক

১২

দেশের ৭ অঞ্চলে শক্তিশালী ঝড়ের শঙ্কা, নদীবন্দরের জন্যও সতর্কবার্তা

১৩

অতিরিক্ত গতি কেড়ে নিল দুই কিশোরের প্রাণ

১৪

৬ জুন / আজকের নামাজের সময়সূচি

১৫

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

‘হান্নান মাসউদের তিন কোটি টাকার ডিল’ সংক্রান্ত অভিযোগকারীর বাড়িতে হামলা

১৭

গোমস্তাপুর / শূন্যরেখার ২৮ নারী-পুরুষ ও শিশুর কান্না কেউই শুনছে না, বৃষ্টিতে ভিজেই রাত পার

১৮

পদ ছাড়লেন কলকাতার মেয়র, জানালেন কারণ

১৯

নদ-নদীতে ইলিশের বিচরণ আটকে দিচ্ছে ‘ডুবোচর’, ভরা মৌসুমেও আকাল

২০
X