কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

শীতের শুরুতেই চামড়া শুকিয়ে রুক্ষ হওয়া থেকে রক্ষা করুন নিজেকে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শীত এলেই ত্বক হয়ে যায় শুষ্ক আর রুক্ষ। ঠান্ডা হাওয়া ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা কেড়ে নেয়, ফলে গাল, ঠোঁট, এমনকি হাত-পাও ফেটে যায়। বাইরে থেকে যত ক্রিম-লোশনই ব্যবহার করুন না কেন, ভেতর থেকে ত্বকের যত্ন নেওয়াও সমান জরুরি। তাই এখন থেকেই কিছু স্বাস্থ্যকর পানীয় খাওয়া শুরু করুন, যেগুলো শরীর ও ত্বক—দুই-ই রাখবে সতেজ ও নরম।

নিয়মিত কিছু ঘরোয়া ডিটক্স ড্রিঙ্ক ত্বকের জেল্লা ও আর্দ্রতা ধরে রাখতে দারুণ কাজে দেয়। নিচে রইল কয়েকটি সহজ রেসিপি —

আঙুরের রস

বাজারের বোতলজাত জুস না কিনে, বাড়িতেই বানিয়ে নিন টাটকা আঙুরের রস। আঙুরে থাকে ভিটামিন সি ও পটাশিয়াম, যা ত্বকের দাগ-ছোপ কমায়, বলিরেখা পড়তে দেয় না এবং সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে।

বিট-বেদানার জুস

এক কাপ করে বিট, বেদানা ও শসা ব্লেন্ড করে তাতে একটু জল ও কিছু পুদিনা পাতা মিশিয়ে নিন। ছেঁকে ফ্রিজে রাখুন এবং খাওয়ার সময় সামান্য পাতিলেবুর রস মেশান। এই রঙিন জুস শরীরকে সতেজ রাখে ও ত্বকে এনে দেয় প্রাকৃতিক উজ্জ্বলতা।

আনারস-পুদিনার পানি

এক কাপ আনারস কুচি ও এক মুঠো পুদিনা পাতা বড় কাচের বোতলে জল দিয়ে ভিজিয়ে রাখুন অন্তত ২-৩ ঘণ্টা। সারা দিন ধরে এই পানীয় পান করতে পারেন। আনারসের ব্রোমেলিন উপাদান হজমে সাহায্য করে ও শরীরে জল ধরে রাখে, ফলে ত্বক হয় উজ্জ্বল ও টানটান।

পালং শাক-শসার জুস

শসা শরীরে জল ধরে রাখে, আর পালং শাকে আছে ভিটামিন-এ, সি ও কে — যা ত্বকের কালচে ভাব ও দাগ কমাতে সাহায্য করে। এই জুস নিয়মিত খেলে ভেতর থেকে ত্বক পায় পুষ্টি ও প্রাকৃতিক জেল্লা।

সবশেষে টিপস - রোজ পর্যাপ্ত পরিমাণে জল পান করুন, ঘুম ঠিকমতো দিন, আর এই পানীয়গুলোকে রাখুন দৈনন্দিন রুটিনে। দেখবেন, শীতের শুষ্কতাতেও ত্বক থাকবে নরম, মসৃণ আর উজ্জ্বল।

সূত্র : আনন্দবাজার

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X