কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ০১:১৬ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৩, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

আজ ইয়ো-ইয়ো ঘোরানোর দিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নব্বই দশকে যাদের জন্ম, তাদের মধ্যে অনেকেই ইয়ো-ইয়ো খেলনার নাম শুনেছেন; আবার খেলাও করেছেন। কারণ, ওই সময়ে এটি একটি জনপ্রিয় খেলনা ছিল। তাই আপনি যদি সে প্রজন্মের হয়ে থাকেন, তাহলে আপনাকে জানিয়ে রাখি আজ মঙ্গলবার ইয়ো-ইয়ো দিবস।

ইয়ো-ইয়ো হলো দুটি চাকতির মাঝে লম্বা দড়ি বাঁধা একটি জনপ্রিয় খেলনা। হাতের আঙুলে ইয়ো-ইয়ো বেঁধে ওপর থেকে নিচে তুলে খেলতে খেলতে অনেকেরই ঘণ্টার পর ঘণ্টা চলে গেছে।ইয়ো-ইয়ো দিবস মূলত যুক্তরাষ্ট্রের একটি জাতীয় দিবস। প্রতিবছরের ৬ জুন এ দিবস উদযাপিত হয়। যদিও এ দিবস পালনে বাংলাদেশে তেমন কোনো বাধা নেই।

ইতিহাসবিদরা মনে করেন, ইয়ো-ইয়োর উৎপত্তিস্থল ফিলিপাইনে। এটি বিভিন্ন নামে পরিচিত, যেমন—‘কুইজ’ বা ‘ব্যান্ডালোরস’। যা অন্তত ২০০ বছর ধরে মানুষের হাতে হাতে ঘুর বেড়াচ্ছে। ১৮৬০-এর দশকের শুরুর একটি ফিলিপিনো অভিধানে ইয়ো-ইয়ো শব্দটি প্রথম ব্যবহার হয়েছিল।

যুক্তরাষ্ট্রে ১৯২০-এর দশকের দিকে পেদ্রো ফ্লোরেস নামের এক ব্যক্তি ইয়ো-ইয়ো নির্মাণ শুরু করেন। সে সময় এ খেলনা তরুণ ও কিশোর-কিশোরীরা দারুণভাবে গ্রহণ করেন। এতে অনেকটা অবাক হন ফ্লোরেস। পরে তিনি ব্যাপকভাবে খেলনাটির উৎপাদন শুরু করেন।

ইয়ো-ইয়ো দিবস ও বিখ্যাত উদ্যোক্তা ডোনাল্ড ডানকান সিনিয়রের জন্মদিন একদিনে। তিনি ১৯৩০-এর দশকে ইয়ো-ইয়ো ব্যবসা শুরু করেন এবং ডানকান টয় কোম্পানি প্রতিষ্ঠা করেন। ১৯৯০ সালে নিউইয়র্কের আর্কেডে ড্যানিয়েল ভলক নামের একজন ইয়ো-ইয়ো দিবসটির প্রচলন করেন। ভলক ১৯৭০ দশকে ডানকান টয় কোম্পানির একজন কর্মচারী ছিলেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

১০

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১১

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

১২

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১৩

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১৪

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১৫

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৬

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৭

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৮

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৯

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

২০
X