কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৮:০১ এএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৭ এএম
অনলাইন সংস্করণ

ক্যাস্টর অয়েলের ১০ কাজ

ক্যাস্টর অয়েলের ১০ কাজ

ক্যাস্টর বিন থেকে সংগ্রহ করা হয় ক্যাস্টর অয়েল। ত্বক ও চুলের জন্য যা বেশ উপকারী। এতে আছে রাইসিনোলিক অ্যাসিড, যা একটি মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এটি একই সঙ্গে একটি ফ্লেভানয়েড, ফাইটোস্টেরল, ফেনোলিক ও অ্যামাইনো অ্যাসিড।

ডিপ কন্ডিশনিং : ক্যাস্টর অয়েলের সঙ্গে নারকেল তেল বা অলিভ অয়েল মিশিয়ে পুষ্টিকর হেয়ার মাস্ক তৈরি করতে পারেন। মাথার ত্বক ও চুলে লাগান। ঘণ্টাখানেক রেখে দিন। এরপর ধুলেই পাবেন নরম ময়েশ্চারাইজ করা চুল।

আইল্যাশ সিরাম : যাদের ভ্রু বা আইল্যাশ কম বা পাতলা তারা এগুলো বাড়াতে সিরাম হিসেবে ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন।

দাগ দূর : ত্বকে কোনো ক্ষত-দাগ বা বলিরেখা থাকলে তাতে নিয়মিত ক্যাস্টর অয়েল লাগান। ধীরে ধীরে দাগ উবে যাবে।

লিপ বাম : লিপ বামের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন ক্যাস্টর অয়েল। তবে ব্যবহার করতে হবে খুব অল্প পরিমাণ। এতে ঠোঁটের ত্বক হাইড্রেশন পাবে আবার চকচকও করবে।

ব্রণের দাগ : ব্রণের দাগে নিয়মিত ক্যাস্টর অয়েল লাগালে তা একদিকে যেমন প্রদাহ কমাবে, তেমনি রোমকূপ আটকে যাওয়াও রোধ করবে।

ময়েশ্চারাইজার : হাইড্রেটিং তথা ময়েশ্চারাইজিং ক্রিমের বিকল্প হিসেবেও কাজ করে ক্যাস্টর অয়েল। খানিকটা সরাসরি মেখে নিলেই হলো।

খুশকি : খুশকি সারাতে ক্যাস্টর অয়েলের সঙ্গে ক্যারিয়ার তেল হিসেবে হালকা গরম নারকেল তেল যোগ করে মাথায় লাগান।

বলিরেখা : বলিরেখা বরাবর নিয়মিত অল্প পরিমাণ ক্যাস্টর অয়েল লাগালে তাতে দাগ ঢাকা পড়বে।

নখচর্চা : নখের সৌন্দর্য নিয়ে যারা ভাবেন তারা নখের আগায় ফোঁটায় ফোঁটায় লাগাতে পারেন ক্যাস্টর অয়েল।

রিমুভার : প্রাকৃতিক ও নিরাপদ মেকআপ রিমুভারের কাজ করে ক্যাস্টর অয়েল। তুলার বলে ক্যাস্টর অয়েল মেখে ঘষলে ওয়াটারপ্রুফ মাশকারাও উঠে আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

বিএনপি-চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১০

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

১২

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

১৩

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

১৪

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

১৫

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

১৬

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

১৭

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

১৮

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

১৯

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

২০
X