কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

কম বয়সে বিয়ে করার যত উপকারিতা 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিয়ের সঠিক বয়স কোনটি তা নিয়ে অনেক মতবিরোধ রয়েছে। অনেকেই বলেন বিয়ে এবং সম্পর্ক আসলে কী, তা বুঝেই বিয়ের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। আবার এর সঙ্গে অর্থনৈতিক বিষয় জড়িত বলে স্বাবলম্বী না হওয়া পর্যন্ত অনেকেই বিয়ের কথা ভাবেন না। তবে দ্রুত বিয়ে করাই বুদ্ধিমানের মতো কাজ। চলুন জেনে নেওয়া যাক কম বয়সে বিয়ে করার উপকারিতা সম্পর্কে-

১. আপানি যদি অল্প বয়সে বিয়ে করেন তাহলে দ্রুত সন্তান নেওয়ার চাপ আসবে না। সন্তান জন্মের পর তাদের পড়াশোনা নিয়ে প্রথম থেকেই ভাবতে হবে না। দম্পতি মিলে প্রেমিক-প্রেমিকা হয়ে ঘুরে বেড়াতে পারবেন খুব সহজেই।

২. আপনি যদি বেশি বয়সে বিয়ে করেন তাহলে স্বাভাবিকভাবেই আপনার বয়সের কারণে আপনার মধ্যে যে গাম্ভীর্য চলে আসবে তার জন্য সম্পর্কে ব্যাঘাত ঘটতে পারে। ব্যাপারটি বরং এমন হবে, বিয়ে করার কথা তাই বিয়ে করেছি।

৩. বেশি বয়সে বিয়ে করলে বিভিন্ন সমস্যা হতে পারে। বয়স বেশি হওয়ার কারণে কোনো কোনো সময় নারী বা পুরুষ সন্তান জন্মদানে জটিলতায় পড়েন। আবার সন্তান জন্মদানের পর তাকে লালন-পালনে যথেষ্ট সময়ও পাওয়া যায় না। এ জন্য অল্প বয়সে বিয়ে করলে অনেকাংশে এসব সমস্যার সমাধান হয়।

৪. আজকাল দেখা যায় পরিবার হঠাৎ করেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে নেয়। এর ফলে ডিভোর্সের সংখ্যাও প্রতিনিয়ত বাড়ছে। বিপরীতে যদি অল্প সময়ে বিয়ে করা হয় তাহলে ডিভোর্স হওয়ার সম্ভাবনা কম থাকে। আবার ডিভোর্স হলেও নতুন করে জীবনকে গড়ে তোলার জন্য যথেষ্ট সময় পান তারা।

৫. সন্তান প্রাপ্ত বয়স হওয়ার পরও বিয়ে না করালে তারা সমাজ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এতে সামাজিকভাবে সম্মানহানিও হয়। বিপরীতে সন্তানকে যদি অল্প বয়সে বিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই ভয় অনেকটা কমে যায়। সন্তান শৃঙ্খলার মধ্যে থাকবে এবং সে দায়িত্বশীল হয়ে উঠবে।

৬. আগে ভাগে বিয়ে করে ফেলার একটু অন্যরকম কিছু সুবিধাও আছে। আগে বিয়ে করলে আপনার কাছে এসে কেউ ‘কেন বিয়ে করছ না’, ‘কবে বিয়ে করবে’, ‘বয়স বেড়ে যাচ্ছে’, ‘কাউকে পছন্দ আছে কি’ ইত্যাদি ধরনের বিরক্তিকর কথা শোনার হাত থেকে মুক্তি পেয়ে যাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

ভারতের সাথে পারল না বাংলাদেশ

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে লাল কার্ডের রেকর্ডে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কোথায়

১০

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১১

‘হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েল’

১২

মিয়ানমার থেকে আসা ২.৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ

১৩

বিশ্বকাপের মাঝেই বিপর্যয়! প্রতিযোগিতা থেকে এক দেশকে নিষিদ্ধ করল ফিফা

১৪

হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে হামলা

১৫

আধুনিক প্রযুক্তিনির্ভর চিংড়ি চাষ সম্প্রসারণে সহায়তা দেওয়া হবে: মৎস্য প্রতিমন্ত্রী

১৬

বেইজিংয়ে বাংলাদেশ-চীন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর

১৭

যবিপ্রবিতে ফলাফল প্রকাশে জটিলতা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

১৮

গাছা থানার ওসি প্রত্যাহার

১৯

সিলেটে ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

২০
X